পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ২৩:০৯আপডেট : ১৬ জুন ২০২৬, ২৩:১৬

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। মঙ্গলবার (১৬ জুন) রাতে ফ্রান্সের ম্যাচ এবং বুধবার (১৭ জুন) ভোরে আর্জেন্টিনার খেলা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। টিএসসি, শহীদুল্লাহ হল মাঠ, জগন্নাথ হল মাঠ, মুহসিন হল মাঠ এবং হলপাড়ায় শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগ করছেন। বৃষ্টির কারণে কয়েকটি স্থানের প্রস্তুতি কিছুটা দেরিতে হলেও আয়োজকরা দ্রুত সব ভেন্যু চালুর আশা করছেন

পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপ ঘিরে বিভিন্ন হল, বিভাগ ও ব্যাচভিত্তিক সমর্থকগোষ্ঠীও সক্রিয় হয়ে উঠেছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নানা আয়োজন, পতাকা টাঙানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ক্যাম্পাসের উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্বকাপ উপলক্ষে ভিসি চত্বরে জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শন, রম্য বিতর্ক এবং ফ্যান এনগেজমেন্ট কর্মসূচির আয়োজন করেছে।

ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হওয়া টিএসসিতে প্রতিদিনই জড়ো হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্বকাপের উত্তেজনায় এখন সরগরম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

/এসএনএস/এম/
সম্পর্কিত
আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি, উত্তপ্ত টাইমস স্কয়ার
বুধবার সকালে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, দেখবেন কোথায়?
সর্বশেষ খবর
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহের পরিকল্পনা ইসির
বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহের পরিকল্পনা ইসির
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
তাজিয়া মিছিলে কী কী নিষিদ্ধ, জানালো ডিএমপি
তাজিয়া মিছিলে কী কী নিষিদ্ধ, জানালো ডিএমপি
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা