তৃতীয় ধাপে ১০০ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ০২:২২আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০২:৪১

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপে বিনা ভোটে জয়ী হওয়ার সংখ্যা অনেক বেশি। এ ধাপে ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে আরও ৪৬৯ জন ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৩৩৭ জন সাধারণ সদস্য এবং ১৩২ জন সংরক্ষিত সদস্য।

বৃহস্পতিবার তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এদিন ৬৭১ জন চেয়ারম্যান প্রার্থীসহ তিন হাজার ১৭৭ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি যেসব পদে একাধিক প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাদেরও তালিকা স্থানীয়ভাবে প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শুক্রবার এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একইসঙ্গে শুরু হবে নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ২৮ নভেম্বর এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী, চূড়ান্তভাবে এখন মাঠে রয়েছেন ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে চার হাজার ৪০৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ হাজার ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তথ্য মতে, এর আগে দুই ধাপে অনুষ্ঠিত এক হাজার ১৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা ভোটে জয়ী সদস্যদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়াল ২৫২ জনে। আর শুধু তৃতীয় ধাপের এক হাজার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৫৬৯ জন। আগের দুই ধাপের মধ্যে গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, ৩৯ জন সদস্য এবং সাত জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন চেয়ারম্যান, ২০৩ জন সাধারণ সদস্য এবং ৭৩ জন সংরক্ষিত সদস্য পদে বিনা ভোটে জয় পান।

ইসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিনা ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে তৃতীয় ধাপেও এগিয়ে আছে চট্টগ্রাম অঞ্চল। এ অঞ্চলের ৭৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৯টিতেই চেয়ারম্যানরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর পরের অবস্থানে থাকা কুমিল্লা অঞ্চলের ১১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২২টির চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা ঢাকা অঞ্চলের ৭৯টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

ইসি জানায়, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে পাঁচ হাজার ২২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৬৭১ জন। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন চার হাজার ৪০৯ জন। ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়ে যায়। সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩৭ হাজার ৪২০ জন। প্রার্থিতা প্রত্যাহার করেছেন দুই হাজার ২০৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৩৭ জন বাদে ৩৪ হাজার ৬৩২ জন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাকিদের প্রার্থিতা বাতিল হয়েছে। একইভাবে সংরক্ষিত সদস্য পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১১ হাজার ১০৫ জন। মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ হাজার ৬০৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ২৯৭ জন। বাকিদের প্রার্থিতা বাতিল হয়েছে।

/ইএইচএস/এমপি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
সর্বশেষ খবর
রেশন সুবিধা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের একাংশ, কারা পাবেন
রেশন সুবিধা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীদের একাংশ, কারা পাবেন
এবার শাহজালাল মাজারের দানবাক্সে ১৮ দিনে মিললো ৪৭ লাখ টাকা
এবার শাহজালাল মাজারের দানবাক্সে ১৮ দিনে মিললো ৪৭ লাখ টাকা
‘একজন নারী হিসেবে লিখতে পারছি, বিষয়টি স্বাভাবিক বলে ধরে নিই না’
ঝুম্পা লাহিড়ীর সাক্ষাৎকার‘একজন নারী হিসেবে লিখতে পারছি, বিষয়টি স্বাভাবিক বলে ধরে নিই না’
বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারকে মৃত উদ্ধার
বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারকে মৃত উদ্ধার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল