সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,  ৬ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৯:০২আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:০৩

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন‑ রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০) কালাম (৪৫) ও রবিন (২৫)।

সূত্র জানায়, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে যারাই অবস্থান করছিলেন তাদের সকলেই দগ্ধ হয়েছেন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন  বলেন,  ৬ জন রোগী এসেছেন। তারা কি পরিমাণ দগ্ধ হয়েছেন, তা বলতে কিছুক্ষণ সময় লাগবে।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। আমরা চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রিবেন জানান, সায়েদাবাদে একটি দোকানে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করার কাজ চলছিল। সেখানে সিলিন্ডারে জমে গ্যাস থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে দুজন আহত হওয়ার সংবাদ পাই আমরা। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী