পাঁচ তারকা হোটেলের বিশতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০২১, ১২:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪:১৮

চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ের বিশতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম।

মৃত যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

পরিদর্শক রেজাউল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে সোমবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে আরিফ নাশতা করতে র‌্যাডিসন ব্লুতে প্রবেশ করেন। এরপর ওই হোটেলের বিশতলার রেস্তোরাঁয় অবস্থান করেন তিনি। নাশতা পুরোপুরি শেষ না করেই রাত ৮টা ৫০ মিনিটের দিকে আরিফ রেস্টুরেন্ট থেকে লাফ দেন। পরে থানা পুলিশকে জানানো হলে আমরা ঘটনাস্থলে যাই। রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আরিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা চট্টগ্রাম এসেছেন। আরিফের মা আমাদের জানিয়েছেন, আরিফ গত ৯ নভেম্বর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। মাঝে-মধ্যে মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা বললেও কোথায় আছেন সেটি বলেননি। সর্বশেষ গতকাল বিকাল ৪টার দিকে কল করে বলেছেন, খুব দ্রুত বাসায় ফিরবেন।’

এক প্রশ্নের জবাবে চৌধুরী রেজাউল করিম বলেন, ‘আমরা তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আরিফ একাই রেডিসন ব্লুতে গেছেন। আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার এই ছয় দিনের গতিবিধি খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী