ডুবে যাওয়া বাল্কহেডে কয়লা বহনের অনুমোদন ছিল না

আবুল হাসান, মোংলা
১৭ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:২৭

বাগেরহাটের মোংলার হাড়বাড়িয়ায় সুন্দরবনের পশুর নদীতে ডুবে যাওয়া বাল্কহেডে কয়লা বহনের অনুমোদন ছিল না। বালু পরিবহনের কাজে ব্যবহার করা হতো বাল্কহেডটি। বেআইনিভাবে এতে কয়লা বোঝাই করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ নৌ-চলাচল আইন ও পণ্য পরিবহন বিধিনিষেধ অমান্য করে বালু বহনের কাজে ব্যবহৃত বাল্কহেডে কয়লা বহন করতো মালিকপক্ষ। একই প্রতিষ্ঠানের ফারদিন, মার্জিন, এমভি মা এবং নিলয়-৩ নামে আরও চারটি বাল্কহেডে কয়লাবোঝাই করতো তারা। অথচ কয়লা বহনের অনুমোদন ছিল না।

এ বিষয়ে জানতে কয়লা বহনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যারিয়ারের মালিক মো. শাহ আলম তুহিনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

তবে ইস্টার্ন ক্যারিয়ারের ব্যবস্থাপক মো. কুদ্দুস বলেন, এটি যে বালু পরিবহনের বাল্কহেড তা আমাদের জানা ছিল না। জানলে আমরা কয়লাবোঝাই করতাম না।

তবে এমভি ফারদিন-১ বাল্কহেডের চার্টার্ড মালিক মো. মানিক বলেন, বালু বহনের বাল্কহেড জেনেশুনেই ভাড়া নিয়েছিল ইস্টার্ন ক্যারিয়ার। এসব বাল্কহেডে আমরা বালু বহন করে থাকি। কিন্তু ইস্টার্ন ক্যারিয়ার প্রতিষ্ঠান আমাদের কয়লা পরিবহনে বাধ্য করেছে।

নৌ-পরিবহন অধিদফতরের পরিচালক (ঢাকা) মো. বদরুল হাসান বলেন, পণ্য পরিবহনের জন্য বিভিন্ন নৌযানকে সার্ভে এবং রেজিস্ট্রেশন দেওয়া হয়। বালু টানার বাল্কহেডে আমদানি করা কোনও পণ্য পরিবহনের আইন নেই। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া বাল্কহেডটি সম্পূর্ণ বেআইনিভাবে কয়লা পরিবহন করেছিল। কারণ এক হ্যাজ বিশিষ্ট বাল্কহেড ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। এই বাল্কহেড বালু পরিবহন ছাড়া অন্য পণ্য পরিবহন করতে পারবে না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ফারদিন-১ বাল্কহেডের চলাচলে নিজস্ব কোনও যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান-প্রদান) ব্যবস্থা নেই। ফলে বাল্কহেডটি জানে না যে, ওই সময় বিদেশি জাহাজ মাদার ভেসেল বন্দর ত্যাগ করছিল। 

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল বাল্কহেড ফারদিন-১। পণ্য খালাস শেষে বন্দর ত্যাগের সময় মাদার ভেসেল জাহাজটি ফারদিন-১ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে।

এরপর ধীরে ধীরে পানি ঢুকে বাল্কহেডটির পেছনের অংশ ডুবে যায়। এরই মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তিন জন নিখোঁজ রয়েছে।

/এএম/
সম্পর্কিত
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
মেঘনায় তিন নদীর মোহনায় কার্গোসহ ডুবলো ৫০০০ বস্তা ধান-চাল
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব সুরক্ষায় শক্তিশালী কাঠামোর তাগিদ
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
‘গাজী নজরুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ, এটা একটা দুর্ঘটনা’, দাবি আইনজীবীর
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি