এইচএসসি পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় ২৮ শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
৩০ নভেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৪৯

এইচএসসি পরীক্ষার দুই দিন আগেও প্রবেশপত্র পাননি কু‌ড়িগ্রা‌মের রৌমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২৮ শিক্ষার্থী। তাদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর টাকা নিয়েও ফরম পূরণ না করায় এ ঘটনা ঘটেছে। এখন পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় তারা।

মঙ্গলবার (৩০ ন‌ভেম্বর) প্রবেশপত্র না আসায় ক‌লেজ অধ্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ক্ষোভ ক‌রেন ভুক্ত‌ভোগী শিক্ষার্থীরা। প‌রে প্রতিকার চে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক‌লি‌পি দেন শিক্ষার্থীরা। ক‌লে‌জ সভাপ‌তি ও ইউএনও আল ইমরান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌শিক্ষার্থী‌দের অ‌ভি‌যোগ, আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রবেশপত্র নি‌তে কলেজে গিয়ে শিক্ষার্থীরা জান‌তে পা‌রেন, ২৮ জনের প্রবেশপত্র নেই। এ বিষয়ে জানতে পরীক্ষার্থীরা তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাননি। প‌রে বিষয়‌টি ইউএনও‌কে অব‌হিত ক‌রেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীরের গাফিলতির কারণে তারা প্রবেশপত্র পাননি। এখন প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

কলেজের কয়েকজন প্রভাষক বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে এক হাজার করে টাকা নেওয়াসহ বিভিন্ন খাতে টাকা নি‌য়ে আত্মসাৎ করেছেন এস এম হুমায়ুন কবীর।

ক‌লেজ সভাপ‌তি ও রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ব‌লেন, অধ্যক্ষের গাফিলতি কারণে এমন ঘটনা ঘটেছে। এর দায় তি‌নি এড়া‌তে পা‌রেন না। প্রতিকার চে‌য়ে শিক্ষার্থীরা আমার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলি‌পি দিয়েছেন। বিষয়‌টি তদ‌ন্তের জন্য উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। গাফল‌তি প্রমাণ হ‌লে অধ্যক্ষের বিরু‌দ্ধে বি‌ধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হ‌বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী‌দের পরীক্ষায় অংশগ্রহ‌ণে বিষ‌য়ে স‌র্বোচ্চ প্রচেষ্টা চালা‌নো হ‌চ্ছে। বিষয়‌টি নি‌য়ে পরীক্ষা নিয়ন্ত্রকসহ সং‌শ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে। প্রতিমন্ত্রী‌কে (প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেন) বিষয়‌টি সমাধা‌নে অনু‌রোধ ক‌রে‌ছি। আশা কর‌ছি একটা সমাধান হ‌বে এবং তারা পরীক্ষায় অংশ নে‌বে।

/এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম