ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩২

দেশে গত শনিবার (১১ ডিসেম্বর) দুই জনের করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে সতর্ক থাকতে মন্ত্রিপরিষদের সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, দেশে যে দু'জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের খুবই সতর্কতার সঙ্গে রাখা হয়েছে। 

দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‌কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, বৈঠকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশে ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। এটা বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর।

ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদিও দুই জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, এই ভ্যারিয়েন্টে বিশ্বে এখনও কেউ মারা যায়নি এবং এতে (ওমিক্রন) মৃত্যুর হার কম। কিন্তু করোনার এই ভ্যারিয়েন্টটি ছড়ায় বেশি, তাই সবার স্বাস্থ্যবিধি মানতে হবে।

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সর্বশেষ খবর
ইরান-মার্কিন চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত, দাবি পাকিস্তানের
ইরান-মার্কিন চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত, দাবি পাকিস্তানের
‘দুই শক্তি এক করার’ কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার
‘দুই শক্তি এক করার’ কী বার্তা দিলেন ভারতের নতুন হাইকমিশনার
আদ-দ্বীনের লাইসেন্স বাতিল: ভর্তি রোগী যাবে ৬ সরকারি হাসপাতালে
আদ-দ্বীনের লাইসেন্স বাতিল: ভর্তি রোগী যাবে ৬ সরকারি হাসপাতালে
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে ৪ জনের মৃত্যু, তিনজনই নারী
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে ৪ জনের মৃত্যু, তিনজনই নারী
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ স্থগিত
বাধার মুখে গাইবান্ধায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ স্থগিত