অর্থনীতি সমিতির সম্মেলন কাল, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ২১:৩৪ আপডেট : ১৮ মে ২০২৪, ২২:০৮

শুক্রবার (১৭ মে) শুরু হচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন। ১৭ ও ১৮ মে শুক্রবার ও শনিবার এ সম্মেলন ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিবার্ষিক এই সম্মেলনের শুভ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১৬ মে) সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি সমিতি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চ আদালতের বিচারক, বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনের কূটনীতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ দেশের দূর-দূরান্ত ও বিদেশ থেকে সমিতির প্রায় চার হাজার সদস্যসহ নানা শ্রেণিপেশার গণমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

দুই দিনের এই দ্বিবার্ষিক সম্মেলনে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও প্রখ্যাত ব্যক্তিবর্গের সভাপতিত্বে ৯টি কর্ম-অধিবেশনে ১৫০-এর অধিক গবেষকের ১০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন সমিতির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
মানসিক সমস্যার জন্য অবহেলা নয়, তার কথা শুনতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখল, চাঁদা নিয়ে বিরোধের জেরে মালিকদের মারধরের অভিযোগ
পাঁচটি লেগুনা স্ট্যান্ড দখল, চাঁদা নিয়ে বিরোধের জেরে মালিকদের মারধরের অভিযোগ
ধানক্ষেতে দৌড়াদৌড়ি-ধস্তাধস্তির চিহ্ন: জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল সেই ছাত্রী
ধানক্ষেতে দৌড়াদৌড়ি-ধস্তাধস্তির চিহ্ন: জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেছিল সেই ছাত্রী
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা