শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় মেয়রের অপসারণ দাবি

জামালপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫৬

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তারা বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনাযর মামলায় পৌর মেয়রকে অবিলম্বে গ্রেফতার ও আপসারণ করতে হবে। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষকরা। 

মানববন্ধনে অংশ নেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে ও বাঘারচর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. তাপসের সঞ্চালনায় বক্তব্য দেন মাদারের চর এ জি আই দাখিল মাদ্রসার সুপার আসমত আলী, পোল্ল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, লংকার চর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন শিক্ষক ও কর্মচারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়র শাহনেওয়াজের নাম দেরিতে ঘোষণা করায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের