মুক্তিযোদ্ধা মুশতারী শফী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও শহিদ জায়া বেগম মুশতারী শফী আর নেই। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানানো হয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায় তরা। ৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ থাকার পর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৪ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।

তার লেখা গ্রন্থগুলো হলো ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ এবং ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্প, স্মৃতিচারণমূলক সাহিত্যে অবদান রেখেছেন। বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন মুশতারী শফীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মৃত্যু যেকোনও সংগঠন ও দেশের জন্য শোকের সংবাদ। ঘাতক দালালদের বিরুদ্ধে তার অবদান এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাবেক সভাপতি ছিলেন। আমরা তার মৃত্যুতে শোকাহত।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি