মাথাকে আনারস বানিয়ে নির্বাচনি প্রচারণা

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬:৫১

মাথার চুল কেটে আনারসের আকৃতি তৈরি করে ব্যতিক্রমী নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন এক যুবক। নাম মামুন (২৬)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। মামুনের এ ধরনের প্রচারণায় বিস্মিত হয়েছেন অনেকেই।

মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানুষের ভিড়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সমর্থক।

মামুন বলেন, ‘গত রবিবার চিওড়া ধোরকরা বাজারের একটি সেলুনে এই আনারস ডিজাইন করি। দুই দিন সময় লেগেছে। গুনতে হয়েছে এক হাজার ২শ’ টাকা। তবু আমি এখন খুশি।’

কুমিল্লায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রার্থীকে নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন করতে এসেছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

মামুনের এমন প্রচারণার বিষয়ে কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার আবদুল হামিদ বলেন, ‘আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাকে দেখে কাছে যাই। এই প্রথম এমন প্রচারণা দেখলাম। তার চুলের মাঝখানে সবুজ ঝুটি করা। মনে হচ্ছে মাথাটা সত্যিই একটি আনারস।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী