৩০ ডিসেম্বর ‘বই উৎসব’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

করোনা মহামারির কারণে নতুন বছরে সারা দেশে বই উৎসব করা সম্ভব না। তবে রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিন বই দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে।

আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করবেন।  পরদিন ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হবে। 

তবে একদিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ের নতুন বই দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নতুন বই পাবে।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীর তালিকা চেয়েছে। যাদের হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী। 

চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাধ্যমিক স্তরের নবম শ্রেণি বাদে প্রতি শ্রেণির একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির মোট তিন শিক্ষার্থীর ছবি, মোবাইল নম্বরসহ নামের তালিকা পাঠাতে বলা হয়।
 
এদিকে বিনামূল্যের পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে বই বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে।’

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
জননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
সংসদে জামায়াত আমিরজননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি