হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ২০:০১আপডেট : ১৯ মে ২০২৪, ২০:০১

জামাল ভূঁইয়া ও তারিক কাজীর পথ ধরে অন্য প্রবাসী কিংবা বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে লাল-সবুজ দলে খেলানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে নাগরিকত্ব দিয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকায় এসে মা রাফিয়া চৌধুরীর মাধ্যমে জন্ম নিবন্ধনের পর হামজা লন্ডনের বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট করতে গিয়েছিলেন। প্রথম দিনে কাজটা হয়নি যদিও। তুরস্কে ছুটি কাটিয়ে নতুন করে আবারও যেতে হচ্ছে লেস্টার সিটির তারকাকে।

হামজা চৌধুরী হামজার পাশাপাশি এবার আরেক আফ্রিকান খেলোয়াড়কে খেলানোর চেষ্টা করছে বাফুফে। মোহামেডান স্পোর্টিংয়ের মালির তারকা স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন আগেই। এবার বাংলাদেশে টানা ৫ বছর খেলার সময় পূর্ণ হলে বাফুফে তাকে নিয়েও কাজ করে যাচ্ছে। শুরুর ধাপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগে গত ৫ বছরের ডাটা দেখে পরবর্তী প্রক্রিয়ায় যাবে বাফুফে।

রবিবার এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হামজা তুরস্কে ছুটি কাটিয়ে বাংলাদেশের পাসপোর্টের জন্য লন্ডন দূতাবাসে যাবে। ওর পরিবারের সঙ্গে এমনই কথা হয়েছে। আর দিয়াবাতেকেও বাংলাদেশ দলে খেলানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যদি ওর সার্ভিস আমরা তিন বছর পাই তাহলে ক্ষতি কি। তবে সমস্যা হলো ও তো আফ্রিকান খেলোয়াড়। নিয়মানুযায়ী টানা ৫ বছর সে বাংলাদেশে খেলেছে কিনা। বছরে অন্তত ৬ মাস মানে ১৮০ দিন এখানে ছিল কিনা তা আগে দেখতে হবে। এরজন্য আমরা ইমিগ্রেশন বিভাগে যোগাযোগ করেছি। তারপর পরবর্তী ধাপে যাবো। এছাড়া ওকে মালির নাগরিকত্ব ছাড়তে হতে পারে। সেটাও বড় বিষয় আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম