রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১:৩১

নারায়ণগঞ্জ সদরে রেলক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রেললাইন এলাকার ১ নম্বর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।

ওসি শাহ জামান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত দুই জন নিহত হয়েছেন। ১০ জনকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো বাস

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ‍ওসি বলেন, ট্রেনটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাচ্ছিল। ১ নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ে নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার থেকে বাস টার্মিনাল যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। বাসটি রেলক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে থাকলে দ্রুতগতিতে ধাক্কা দেয় ট্রেনটি। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, শুরুতে তিন জনের মৃত্যুর কথা জানা গেলেও পরে দুই জনের লাশ পাওয়া যায়। তবে একজনের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে মৃত বলেছিল সবাই। কিন্তু তিনি বেঁচে আছেন।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান