দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৬:১২আপডেট : ০৩ জুন ২০২৬, ১৭:৫৯

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ দিল্লির জনবহুল এলাকার লেমন গ্রিন রেস্তোরাঁয় ওই অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। তবে তাৎক্ষণিকভাবে হাইকমিশন আহতদের পরিচয় জানাতে পারেনি।

হাইকমিশন জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন এবং আরও দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং উদ্ধার ও আপৎকালীন উদ্ধার কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করি।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে
১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু
২৫ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়লো বাস
সর্বশেষ খবর
বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরের জামিন বাতিলে আবেদন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদ্যুতের বিল বেশি আসলে অভিযোগ জানাবেন কোথায়
বিদ্যুতের বিল বেশি আসলে অভিযোগ জানাবেন কোথায়
অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন নাহিদ রানা, চোটের সবশেষ অবস্থা কী?
অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন নাহিদ রানা, চোটের সবশেষ অবস্থা কী?
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় মানুষের টেকসই জীবিকা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?