লিবীয় উপকূলে ভেসে এলো ২৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ১১:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:২৭

নারী ও শিশুসহ ইউরোপগামী ২৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট। সম্প্রতি লিবিয়ার উপকূলে ভেসে আসে তাদের মরদেহ। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটের এই ঘটনাকে সবশেষ ট্যাজেডি বলছে সেবামূলক সংস্থাটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের একাধিক জায়গায় তাদের মরদেহ পাওয়া যায়। এসব অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। বাকিদের খোঁজে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।

নিরাপত্তা কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কারও কারও দেহে পচন ধরায় কয়েকদিন আগে নৌকা ডুবির ঘটনা ঘটে। লিবিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ছবিতে দেখা গেছে, উপকূলে একাধিক মরদেহ ঢেকে রাখা হয়েছে। এদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান