আইনমন্ত্রীর ব্যাখ্যা বিকৃত, যেকোনও সময় বড় বিপদ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৩৯ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪:৩৯

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী বিদ্যমান আইনের ‘বিকৃত’ ব্যাখ্যা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার ডাক্তাররা বলেছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনও সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে।”

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিণের উদ্যোগে একাদশ নির্বাচনের ভোট কারচুপির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মানববন্ধন হয়।

তিনি বলেন, দেশের বরণ্যে আইনজীবীরা বলছেন যে, আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আইনমন্ত্রী গতকাল বলে দিয়েছেন যে, আইনে বিদেশে যাওয়ার সুযোগ নাই। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘যেকোনও সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এতো পাষাণ, এতো পাথর, এতো নির্দয় এই প্রধানমন্ত্রী আর তার আইনমন্ত্রী।”

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির শ্যামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের আমিনুল হক, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা
বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
সর্বশেষ খবর
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী 
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, পাবেন এসএসএফ’র নিরাপত্তা  
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ছাত্রী বর্ষাসহ তিন জনের বিচার শুরু
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ছাত্রী বর্ষাসহ তিন জনের বিচার শুরু
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে