বিএনপির অনুষ্ঠানে বেজে উঠলো ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৬

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দলীয় কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি পালন করে নগর বিএনপি।

নগরের অন্যান্য এলাকার মতো আগ্রাবাদেও চলছিল এ কর্মসূচি। একপর্যায়ে দলীয় গানের পরিবর্তে মাইকে বেজে ওঠে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, ফেসবুকে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। বিএনপির কর্মসূচিতে এমন গান বাজানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেন, ‘বিএনপির কর্মসূচিতে ওই গানটি বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে অসতর্কতাবশত একপর্যায়ে ওই গানটি বেজে ওঠে। পরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।’

তবে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। তবে কারা গানটি বাজিয়েছেন, তা খোঁজ নিয়ে দেখবো।’

/এএম/ 
সম্পর্কিত
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যেভাবে বর্ণনা করা হলো স্বাধীনতার ইতিহাস
ডেমরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেমরায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুইজারল্যান্ড নয়, কাশ্মীরেই বরফের বুক চিরে ট্রেন সফর!
সুইজারল্যান্ড নয়, কাশ্মীরেই বরফের বুক চিরে ট্রেন সফর!
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও