স্বাস্থ্যবিধি মেনে চলবে ভিসিবিরোধী আন্দোলন

শাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৫:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:৫৫

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভিসিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এর আগে, দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী দুই সপ্তাহ স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

শুক্রবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ব্যাখ্যা হলো, স্কুল-কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয় নিজেদের আইনে চলে, তাই এ বিষয়ে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘সংক্রমণের ঊর্ধ্বগতি হলেও আমরা এখান থেকে সরবো না। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’

শিক্ষার্থীরা বলেন, আমরা আর এই ভিসিকে দেখতে চাই না। শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি যেখানে আমাদেরকে দেখা করতে বলবেন আমরা সেখানে গিয়ে দেখা করবো। অথবা তিনি চাইলে ভিসিসহ আমাদের সঙ্গে অনলাইনেও আলোচনায় বসতে পারেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম