X
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৯ ভাদ্র ১৪২৮

সেকশনস

নারায়ণগঞ্জের চার ইউনিয়নে আ. লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৩:২৬

ইউপি নির্বাচন ২০১৬ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জের ১১ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হতে যাচ্ছেন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রাথী না থাকায় ওই চারজন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রশিদ মিয়া জানান, সদরে ৬টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। কাশীপুরে নৌকার প্রতিকের প্রার্থী সাইফুল্লাহ বাদল, বক্তাবলীতে শওকত আলী ও আলীরটেকে জাকির হোসেনের কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
এছাড়া গোগনগরে ফজর আলী নামে স্বতস্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখানে এখন রয়েছেন আওয়ামী লীগের জসিমউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নওশেদ আলী।

এছাড়া এনায়েতনগরে ৫জন লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগের আসাদুজ্জামান, বিএনপির প্রার্থী এস এম মাহমুদুল ইসলাম আলমগীর, স্বতন্ত্র জাহিদ হাসান রুবেল, ইসলামী আন্দোলনের আবদুস সালাম ও জাতীয় পার্টির কামরুল ইসলাম তুহিন। এ ইউনিয়নের তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন-স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, আওয়ামী লীগের দুইজন বদিউল আলম বদু ও মতিউর রহমান মতি প্রধান।

কুতুবপুরে লড়ছেন চারজন। তারা হলেন আওয়ামী লীগের গোলাম রসুল শিকদার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু, ইসলামী আন্দোলনের সৈয়দ আলী মোস্তফা ও বাসদের এসএম কবির হোসেন।

অন্যদিকে রূপগঞ্জের ৫ ইউনিয়নের মধ্যে কায়েতপাড়ায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম জয়ী হয়েছেন।

/এআর/

সম্পর্কিত

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুই জন ও শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রোগী রয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫২ জন মারা গেলেন। 

গত জুলাই ও আগস্ট মাসে হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন পাঁচ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে সাত জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ছয় জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন।

 

/টিটি/

সম্পর্কিত

এক জেলায় নেই ৩৮৩ চিকিৎসক-নার্স, ভোগান্তিতে রোগীরা

এক জেলায় নেই ৩৮৩ চিকিৎসক-নার্স, ভোগান্তিতে রোগীরা

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে ৬ মৃত্যু

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে ৬ মৃত্যু

‘পুরোনো বন্ধু কাউকে পাচ্ছি না’

‘পুরোনো বন্ধু কাউকে পাচ্ছি না’

এক জেলায় নেই ৩৮৩ চিকিৎসক-নার্স, ভোগান্তিতে রোগীরা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০০

নীলফামারীর ছয় উপজেলার হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩১ চিকিৎসক ও ২৫২ জন নার্সের পদশূন্য আছে। এতে চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছে মানুষ। জটিল ও কঠিন রোগের চিকিৎসার জন্য তাদের বিভাগীয় শহরে যেতে হয়। এ নিয়ে রোগী ও স্বজনদের ভোগান্তির শেষ নেই।

জেলার বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেক ব্যয়বহুল বলে জানিয়েছেন নীলফামারী জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৪ নম্বর বেডে চিকিৎসাধীন ফরিদা বেগম। তার বাড়ি সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি শখের বাজার গ্রামে। ফরিদা পিত্তথলির ব্যথায় গত ৮ আগস্ট ওই ওয়ার্ডে ভর্তি হন। তিনি বলেন, এখানে চিকিৎসক নেই বলে আমাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তৃপক্ষ। ওখানে গিয়ে চিকিৎসা নেওয়া আমার জন্য কষ্টসাধ্য।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ২২৬ চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন ৯৫ জন। ৩৬২ নার্সের স্থলে রয়েছেন ১১০ জন। চিকিৎসক-নার্স মিলে ৩৮৩ জনের পদশূন্য।

নীলফামারী জেনারেল হাসপাতাল এর মধ্যে নীলফামারী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫৭ চিকিৎসক থাকার কথা থাকলেও ১৮ ও নার্স ১৫০ জনের স্থলে আছেন ৯২ জন। এখানে ৩৯ জন চিকিৎসকের পদ খালি বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেজবাহুল হাসান চৌধুরী।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ৪১ চিকিৎসকের পদ থাকলেও আছেন ১০ জন, নার্স ৯৪ জনের মধ্যে ৫৬ জন রয়েছেন। জলঢাকা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন চিকিৎসকের স্থলে রয়েছেন ১৫ জন, নার্স ৩০ জনের মধ্যে আছেন ২৭ জন।

কিশোরগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন ১৪ জন, নার্স ২৫ জনের মধ্যে আছেন ২৩ জন। ডোমার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ চিকিৎসকের পদ থাকলেও আছেন ২০ জন ও নার্স ৩৩ জনের স্থলে ২৮ জন রয়েছেন।

ডিমলা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন ১৮ জন, নার্স ৩০ জনের স্থলে আছেন ২৬ জন।

 এদিকে, রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম সব জায়গায় চালু থাকার কথা থাকলেও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ান ও জনবল সংকটের কারণে এক্স-রে চালু হয়নি। উপজেলার রোগীরা এক্স-রে করতে না পেরে সঠিক রোগ নির্ণয় থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, এখানে ১৪ চিকিৎসক দিয়ে প্রতিদিন আউটডোরসহ গড়ে সাড়ে ৩০০ রোগীকে চিকিৎসা দিতে হয়। চিকিৎসক সংকট থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।

কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন না থাকায় গাইনি সিজারসহ অন্যান্য অপারেশন ছয় মাস ধরে বন্ধ আছে। দুই উপজেলার রোগীদের সিজারিয়ান ও সাধারণ অপারেশন নিয়ে বিপাকে পড়তে হয়।

সরেজমিনে দেখা যায়, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবব্যথায় কাতরাচ্ছেন মরজিনা বেগম। তিনি উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের আব্দুল কাদেরের স্ত্রী। সেখানে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকায় একটি ক্লিনিকে চিকিৎসা নিতে হয়। এতে অতিরিক্ত টাকা খরচ হয় তাদের।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেজবাহুল হাসান চৌধুরী বলেন, ২০১৬ সাল থেকে চিকিৎসক সংকটে কার্ডিওলজি বিভাগ বন্ধ আছে। অথচ সেখানে ২২টি মনিটর, চারটি ডিফ্রিলেটর ও দুটি বেডসহ মূল্যবান যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে। যার মূল্য ৫০ লাখ টাকা।

 তিনি বলেন, বিভাগটি চালাতে একজন সিনিয়র কনসালট্যান্ট ও একজন জুনিয়র কনসালট্যান্ট ও প্রশিক্ষিত নার্সের প্রয়োজন আছে। অথচ কিছুই নেই। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি। এ অবস্থায় আউটডোর, ইনডোর ও অটি (অপারেশন থিয়েটার) মিলে প্রতিদিন প্রায় এক হাজার ২০০ রোগীকে চিকিৎসা দিতে হয়।

সবকিছু আছে অথচ চিকিৎসকের অভাবে চালু হয়নি কার্ডিওলজি বিভাগ। দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, চাহিদার তুলনায় চিকিৎসক ও নার্স সংকট রয়েছে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নার্স নিয়োগ প্রক্রিয়াধীন। সংকটের মধ্যে দিয়ে যতদূর পারছি, চিকিৎসাসেবা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।


/এএম/

সম্পর্কিত

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে ৬ মৃত্যু

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে ৬ মৃত্যু

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

চট্টগ্রামে সর্বনিম্ন শনাক্তের দিনে ৬ মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮

চট্টগ্রামে করোনা সংক্রমণ কমে এলেও আক্রান্ত হয়ে মৃত্যুর হার তেমন কমেনি। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রতিদিন তিন থেকে চার জন করে রোগীর মৃত্যু হচ্ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ছয় জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এক হাজার ২৭৪ জন মারা গেলেন। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। গত কয়েক মাসে এটি সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে চট্টগ্রামে এক লাখ ৮৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ১২৩ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৭৪২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২৩টি এবং আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ১১ জন, বিআইটিআইডি ল্যাবে চার জন, চমেক ল্যাবে ২৪ জন এবং আরটিআরএল ল্যাবে তিন জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১০৫টি নমুনা পরীক্ষায় পাঁচ জন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৩৪৯টি নমুনা পরীক্ষায় তিন জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১০টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। ইপিক হেলথ কেয়ারের ১০২টি নমুনা পরীক্ষায় ১০ জন এবং ল্যাবএইডে ছয়টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

 

/টিটি/

সম্পর্কিত

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

এক জেলায় নেই ৩৮৩ চিকিৎসক-নার্স, ভোগান্তিতে রোগীরা

এক জেলায় নেই ৩৮৩ চিকিৎসক-নার্স, ভোগান্তিতে রোগীরা

কুমিল্লায় খোলেনি ৮ শিক্ষা প্রতিষ্ঠান, দরজায় ঝুলছে তালা

কুমিল্লায় খোলেনি ৮ শিক্ষা প্রতিষ্ঠান, দরজায় ঝুলছে তালা

‘নির্বাচনকে প্রভাবিত করতে রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে’  

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কক্সবাজারের টেকনাফে ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের’ ব্যবহার করার অভিযোগ উঠেছে। কিছু অসাধু চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও প্রভাবিত করতে সন্ত্রাসীদের ব্যবহার করে অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। অনেক প্রার্থীও এমন ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। 

২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় টেকনাফের চার ইউপির নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অধিকাংশ চেয়ারম্যান প্রার্থী এমন অভিযোগ করেন। রবিবার (১২ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরীর সভাতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সভায় হ্নীলা ইউপির চেয়ারম্যান প্রার্থী রাসেদ মাহামুদ আলী অভিযোগ করেন, ‘আমার নির্বাচনি এলাকা রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাম্পের অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে আসছে। কিছু দিন আগে আমার এক সমর্থককে গুলি করে হত্যা করেছিল তারা। এটা উদ্বেগের বিষয়, এটি জরুরি ভিত্তিতে দেখতে হবে। এমনও খবর আছে যে, পাহারার নামে এসব স্বশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেবে। ফলে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে।’

স্বচ্ছ ব্যালটবক্স ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে সাবরাংয়ের চেয়ারম্যান প্রার্থী নুর হোসেন বলেন, আমার নির্বাচনি এলাকায় প্রতিপক্ষের প্রার্থীর স্বজনরা লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করে সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে। তাই নির্বাচন সময়ে এসব অস্ত্র সরকারের জিম্মায় নিয়ে আসতে হবে। না হলে অপীতিকর ঘটনা ঘটবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে। 

একই ইউনিয়নের নৌকার প্রার্থী সোনা আলী জানান, ‘আমার জনপ্রিয়তা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু দলীয় নেতাকর্মীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমনকি তারা প্রভাব খাটিয়ে স্বতন্ত্র প্রার্থীর সুবিধামতো ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।’

এএসপি মো. রফিকুল ইসলাম জানান, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ আইন প্রযোগ করা হবে। নির্বাচনি নীতিমালা লঙ্ঘন করলে কোনও পরিচয়ে কেউ ছাড় পাবে না।’  

ডিসি মো. মামুনুর রশীদ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োচনে আমরা সবাই কাজ করছি। বাইরে থেকে কোনও লোক এখানে আসার সুযোগ নেই। নির্বাচনে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে, কোনও আদেশের অপেক্ষা না করে দ্রুত আইন প্রয়োগ করা হবে। তাছাড়া প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণা চালাতে হবে। নইলে ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) শাকিল আহমদ ও সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী ও সেন্টমার্টিন ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং কর্মকর্তা ও রামু নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম প্রমুখ।

এদিকে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় টেকনাফ উপজেলার চার ইউনিয়নের নির্বাচনে ২৫ চেয়ারম্যান প্রার্থী, সদস্য পদে ৩৩৭ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটার এক লাখ ১৭ হাজার ৭৫৬ জন। এরমধ্যে নারী ৫৯ হাজার ২৬৫ ও ৫৮ হাজার ৪৫১ জন পুরুষ ভোটার রয়েছে। তবে বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

 

/টিটি/

সম্পর্কিত

উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নাফ নদে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নাফ নদে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩১

নির্যাতনের শিকার আড়াই বছরের শিশু মরিয়ম আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সৎমায়ের মারাত্মক নির্যাতনের  শিকার হওয়ার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এক মাস শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশু মরিয়ম ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঁশিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে। মোস্তফা দুবাই প্রবাসী।

শিশুটির সৎমা আলিফা আক্তার রিপা (৩০) মাগুরা জেলার সদর উপজেলার ধনপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের মেয়ে। গত ১৪ আগস্ট শিশুটির দাদা আফাজ উদ্দিন তাকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। স্বামীর কাছ থেকে একটি বহুতল পাকা ভবন লিখে নিতে লোভের কারণে সৎমা শিশুটিকে নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির দাদা জানান, তার ছেলে মোস্তফা কামালকে গত ১৩ বছর যাবৎ দুবাই প্রবাস যাপন করছেন। প্রবাসের উপার্জিত অর্থ দিয়ে মোস্তফা কামাল গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ১৪ শতক জমি কেনেন। সেখানে তিনি পাঁচতলা ভবন নির্মাণ করেন। আট বছর আগে সাবিনা ইয়াছমিন নামে এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন মোস্তফা। তাদের সংসারে শিশু মরিয়ম আক্তারের জন্ম হয়। শিশুটি জন্মের পর দুবাই প্রবাসকালে অভিযুক্ত আলিফা আক্তার রিপার সঙ্গে মোস্তফা কামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপাও বেশ কয়েক বছর দুবাই প্রবাসী ছিলেন। ওই সম্পর্ক পরে বিয়েতে গড়ায়। তারা উভয়ে দেশে ফেরেন। সম্পর্কে হওয়ার পর রিপা মোস্তফার প্রথম স্ত্রী সাবিনাকে ত্যাগ করাসহ একাধিক শর্ত দেন। তার চাপে সব শর্তে মোস্তফা রাজী হয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। ওই সময় শিশু মরিয়মের বয়স ছিল চার মাস। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রিপাকে বিয়ে করেন মোস্তফা কামাল। বিয়ের পর ছয় মাস আগে আড়াই বছরের শিশুকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে আবার দুবাই চলে যান তিনি। এরপর শিশুটির পায়ুপথ ও যৌনাঙ্গে নানাভাবে নির্যাতন শুরু করেন রিপা। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল। নির্যাতনে পায়ুপথ ও যৌনাঙ্গে সংক্রমণ তৈরি হয়ে তা ছড়িয়ে পড়েছিল পুরো শরীরে। চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচারও করেছিলেন। অভিযুক্ত সৎমা আলিফা আক্তার রিপা জেল হাজতে রয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে যত দ্রুত সম্ভব মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’

/এমএএ/

সম্পর্কিত

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

ফেল করেও পাসের দাবিতে অনশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ফেল করেও পাসের দাবিতে অনশন

দীর্ঘদিন পর এসেও বিদ্যালয়ে ক্লাস করতে পারলো না তারা

দীর্ঘদিন পর এসেও বিদ্যালয়ে ক্লাস করতে পারলো না তারা

মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মিনুর মৃত্যু

মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মিনুর মৃত্যু

হাওরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ জেলের জালে

হাওরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ জেলের জালে

দেড় বছর পর নৌকা নিয়ে বিদ্যালয়ে হাবিবা

দেড় বছর পর নৌকা নিয়ে বিদ্যালয়ে হাবিবা

ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে চাপা দিয়ে পালালো কাভার্ডভ্যান 

ওষুধ কোম্পানির দুই প্রতিনিধিকে চাপা দিয়ে পালালো কাভার্ডভ্যান 

সর্বশেষ

৭ গোলের ম্যাচে জিতলো রিয়াল

৭ গোলের ম্যাচে জিতলো রিয়াল

এ সপ্তাহে নেটফ্লিক্সে নতুন

এ সপ্তাহে নেটফ্লিক্সে নতুন

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

ময়মনসিংহ মেডিক্যালে সেপ্টেম্বরের ১৩ দিনে ৫২ মৃত্যু 

উ. কোরিয়া আঞ্চলিক মিত্রদের জন্য হুমকি: পেন্টাগন

উ. কোরিয়া আঞ্চলিক মিত্রদের জন্য হুমকি: পেন্টাগন

টিভিতে আজ

টিভিতে আজ

© 2021 Bangla Tribune