নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ জুন ২০২৬, ১৮:০৮আপডেট : ২৭ জুন ২০২৬, ১৮:০৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নিজের প্রতিকৃতি সংবলিত বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে- স্বাগতম, তবে ভালো আচরণ করবেন! মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট  একটি নমুনা পাসপোর্টের পাতাও প্রকাশ করেন। সেখানে রেজোলিউট ডেস্কের ওপর তার একটি বড় প্রতিকৃতি, পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মূল ঘোষণাপত্রের লেখা এবং নিচে তার স্বাক্ষর রয়েছে। বিপরীত পাতায় রয়েছে জন ট্রাম্বুলের আঁকা ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’ চিত্রকর্ম।

নতুন এই পাসপোর্টে ট্রাম্পের যে ছবি ব্যবহার করা হয়েছে, তা ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা প্রেসিডেন্টের প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এটি চলতি বছরের শুরুর দিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র দফতরের প্রকাশ করা নকশা থেকে ভিন্ন, যাতে প্রেসিডেন্টের অন্য একটি ছবি ছিল।

পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, আমেরিকার ২৫০ বছর পূর্তি স্মরণে নতুন মার্কিন পাসপোর্ট। তবে এটিই স্মারক পাসপোর্টের চূড়ান্ত সরকারি নকশা কি না, সে বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বিষয়টি পররাষ্ট্র দফতরের ওপর ছেড়ে দেয়।

চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সীমিত সংস্করণের এই পাসপোর্টের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে সামনের, পেছনের ও ভেতরের প্রচ্ছদে বিশেষ নকশা ও উন্নতমানের চিত্র সংযোজনের কথা জানানো হয়।

/এএস/ 
সম্পর্কিত
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস