মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ২১:০০আপডেট : ০১ জুলাই ২০২৬, ২১:০০

ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে মাত্র এক সপ্তাহে ১০ টন প্রিমিয়াম মানের আম আন্তর্জাতিক বাজারে রফতানি করা হয়েছে। বিদেশে চাহিদা বাড়তে থাকায় চলতি মৌসুমে মোট রফতানি ১০০ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, এর মধ্যে প্রায় সাত টন আম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং আরও তিন টন ইতালির মিলানে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার (সিআইএসএইচ)-কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্যন্ত রাঘব জানান, এখন পর্যন্ত আম্রপালি জাতের আম রফতানি হয়েছে। আগামী কয়েক সপ্তাহে বৃন্দাবনী, ফজলি ও অশ্বিনাসহ আরও উন্নত জাতের আম রফতানি করা হবে।

তিনি বলেন, মালদার গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (জিএপি) ভিত্তিক আম উৎপাদন ক্লাস্টারে প্রায় ২০০ কৃষক ৫০০ হেক্টরের কাছাকাছি জমিতে চাষ করছেন। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ফুল আসা থেকে শুরু করে আম সংগ্রহ, বাছাই এবং প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করে সিআইএসএইচ-কৃষি বিজ্ঞান কেন্দ্র।

রাঘব আরও বলেন, বিদেশে চাহিদা বাড়ায় দেশীয় বাজারেও কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

আম রফতানিকারক প্রসুন চিতলাঙ্গিয়া জানান, জুনের শেষ দিকে শুরু হওয়া চালানের অংশ হিসেবে তিনি তার দুটি বাগানের আম রফতানি করেছেন।

তবে আবহাওয়াজনিত কারণে প্রয়োজনীয় রফতানি মান বজায় রাখতে না পারায় এ মৌসুমে মালদার জনপ্রিয় হিমসাগর ও ল্যাংড়া জাতের আম রফতানি করা সম্ভব হয়নি।

/এএস/ 
সম্পর্কিত
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
সর্বশেষ খবর
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
হেঁটেই ঘুরুন লন্ডন, দেখুন শহরের অন্য রূপ
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান