সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টের হোটেলের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ জুলাই ২০২৬, ১৫:২৬ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৫:২৬

সিরিয়ার রাজধানী দামেস্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত একটি হোটেলের কাছে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই বিস্ফোরণের কিছু সময় পরই ম্যাক্রোঁকে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার রাস্তাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং সেখান থেকে ধোঁয়া উড়তে দেখেছেন। তবে এই বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথম কোনও প্রধান ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) নেতা হিসেবে দামেস্ক সফরে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

/এএস/ 
সম্পর্কিত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
সর্বশেষ খবর
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক
সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রজ্ঞার জরিপ সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?