প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

গুগল প্লে স্টোরে থাকা অ্যাপের নির্মাতাদের সঙ্গে ব্যবহারকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে নতুন নিয়ম চালু করছে গুগল। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে অ্যাপ ডেভেলপ এবং প্লে স্টোরে পাবলিশ করেন, এমন ডেভেলপারদের ফোন নম্বর ও ঠিকানা অ্যাপের সঙ্গে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে নতুন নিয়মটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্বতন্ত্র ও ক্ষুদ্র অ্যাপ নির্মাতাদের মধ্যে। অনেক স্বতন্ত্র ডেভেলপার নিজ বাসায় বসেই অ্যাপ তৈরি ও পরিচালনা করেন, ফলে তাদের ব্যক্তিগত বাসার ঠিকানাও প্রকাশ্যে চলে আসতে পারে।

গুগলের নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যে প্লে স্টোরের সব সক্রিয় ডেভেলপার অ্যাকাউন্টকে নিজেদের ‘ট্রেডার’ অথবা ‘নন-ট্রেডার’ হিসেবে পরিচয় নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর ভোক্তা সুরক্ষা আইন এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) মেনে এ ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি। গুগলের ব্যাখ্যা অনুযায়ী, যারা অ্যাপ বিক্রি, বিজ্ঞাপন প্রদর্শন কিংবা অ্যাপের ভেতরে সেবা বিক্রয়ের মাধ্যমে নিয়মিত বা ব্যবসায়িক ভিত্তিতে আয় করেন, তারা সাধারণত ‘ট্রেডার’ হিসেবে বিবেচিত হবেন। ব্যক্তিগত শখে বা অবাণিজ্যিক উদ্দেশ্যে অ্যাপ তৈরি করলে ‘নন-ট্রেডার’ হিসেবে পরিচয় দেওয়া যাবে।

যারা নিজেদের ট্রেডার হিসেবে চিহ্নিত করবেন, তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয়, ফোন নম্বর ও ঠিকানা গুগলকে দিতে হবে। ২০২৭ সালের ১ মার্চ থেকে এসব তথ্য সংশ্লিষ্ট অ্যাপের সঙ্গে বিশ্বজুড়ে প্রদর্শিত হবে। অর্থাৎ, নিয়মটি মূলত যুক্তরাজ্য ও ইউরোপের আইন মেনে চালু হলেও তথ্য দেখার সুযোগ পাবেন অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরাও। তবে যুক্তরাজ্য ও ইইএ অঞ্চলের ব্যবহারকারীরা ডেভেলপারের ব্যবসায়িক পরিচয় ও স্ব-চিহ্নিতকরণের তথ্যও দেখতে পাবেন।

এ নিয়ম নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন স্বাধীন অ্যাপ ডেভেলপাররা। তাদের অধিকংশই নিজ বাসায় বসে অ্যাপ তৈরি ও পরিচালনা করে থাকেন। ফলে আলাদা ব্যবসায়িক ঠিকানা না থাকলে ব্যক্তিগত বাসার ঠিকানাই জনসমক্ষে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। গুগল ঠিকানার বিকল্প হিসেবে পোস্ট বক্স ব্যবহারের সুযোগও দিচ্ছে না। এ পরিস্থিতিতে ব্যক্তিগত ঠিকানা গোপন রাখতে কেউ কেউ নিবন্ধিত এজেন্টের মাধ্যমে ব্যবসায়িক ঠিকানা ব্যবহার কিংবা আলাদা অফিস ভাড়া নেওয়ার কথাও ভাবছেন।

এ ক্ষেত্রে অ্যাপলের নীতিতে কিছুটা পার্থক্য রয়েছে। একই ধরনের আইন মেনে চলতে হলেও প্রতিষ্ঠানটি ডেভেলপারদের ঠিকানা শুধু সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোতে প্রকাশ করা হয়। পাশাপাশি নির্দিষ্ট প্রমাণ দিতে পারলে পোস্ট বক্সের ঠিকানা ব্যবহারের সুযোগও দিয়ে থাকে অ্যাপল। অন্যদিকে গুগল জানিয়েছে, ডেভেলপারদের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে প্রকাশ্যে প্রদর্শিত তথ্যের পরিমাণ কমানোর উপায় খতিয়ে দেখছে তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে ডেভেলপারদের অ্যাপের আপডেট আটকে দেওয়া কিংবা প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়ার মতো ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

/এএ/
সম্পর্কিত
বিদেশে গিয়ে সিম কার্ড কেনার ঝামেলা কমাবে হোয়াটসঅ্যাপ, আসছে ই-সিম সুবিধা
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
সর্বশেষ খবর
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
ঘরের বাইরে পা
সন্তান বঙ্গের ঘোরাঘুরি রঙ্গের (পর্ব-২) ঘরের বাইরে পা
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান উদ্ধার
মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান উদ্ধার
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো