নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ জুলাই ২০২৬, ১৩:৪৬ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৩:৪৭

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুনভাবে সংস্কার করা বোয়িং ৭৪৭-৮০০ বিমান ব্যবহার না করে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রেসিডেন্টের বিমানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই সিদ্ধান্ত আসে। এর একদিন আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাবে ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিমান পরিবর্তনের কারণ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত ব্যাখ্যা দেননি। তিনি বলেন, ‘পুরোনো দিনের কথা মনে করেই’ তিনি পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ফিরেছেন। তিনি আরও জানান, দুটি বিমানই যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স মিলডেনহলে নির্ধারিত সূচির বাইরে যাত্রাবিরতি করবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, নতুন বিমানটি ঘাঁটিতে থামবে যাতে সামরিক সদস্যরা সেটি ঘুরে দেখতে পারেন। আর তিনি কয়েক দশক ধরে প্রেসিডেন্টদের বহন করে আসা পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই ওয়াশিংটনে ফিরবেন।

সংবাদ সম্মেলনে শেষ মুহূর্তে বিমান পরিবর্তনের পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল কি না এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি ট্রাম্প। এর পরিবর্তে ইরানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাকে হত্যার তালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

আরও প্রশ্ন করা হলে তিনি পুনর্ব্যক্ত করেন যে, তিনি ‘স্বাভাবিক উপায়ে’ দেশে ফিরবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
সর্বশেষ খবর
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?