মাদুরো দম্পতির ভাগ্যে কী আছে

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ জুলাই ২০২৬, ১৫:২৭ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৭:৫৬

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক অভিযানে তাদের কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও নার্কো-টেররিজম বা মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ইতোমধ্যে আদালতে মামলার শুনানির সময় তারা দুজনেই নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। 

তবে পরবর্তীতে অনুষ্ঠিত শুনানিতে বিচারক তাদের বিরুদ্ধে আনা মামলা খারিজ করার আবেদনটি প্রত্যাখ্যান করেন। ফলে তাদের আইনি প্রক্রিয়া বহাল থাকছে।

আদালতে শুনানির পাশাপাশি নতুন এক জটিলতা তৈরি হয়েছে মাদুরো দম্পতির আইনি লড়াইয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সরকারি তহবিল থেকে তাদের আইনি ফি প্রদান করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তাদের আইনজীবীরা আদালতে তীব্র আপত্তি তুলেছেন।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেফতারের ঘটনাটি বেশ বিতর্ক সৃষ্টি করেছে। চীনসহ বিশ্বের কয়েকটি দেশ এই গ্রেফতারের ঘটনায় মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র: সিবিএস নিউজ 

/এএস/এমওএফ/
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
সর্বশেষ খবর
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?