মিউজিয়ামের মেঝেতে লেপে দেওয়া হলো ৪০০ কেজি পিনাট বাটার

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১০:২৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:২৮

প্রয়াত চিত্রশিল্পী উইম টি শিপার্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নেদারল্যান্ডসের একটি মিউজিয়ামের মেঝেতে লেপে দেওয়া হয়েছে ৮০০ পাউন্ডেরও (প্রায় ৪০০ কেজি) বেশি পিনাট বাটার। এই পরিমাণ মাখন দিয়ে অনায়াসে প্রায় ১৫ হাজার স্যান্ডউইচ তৈরি করা সম্ভব। গত মাসে ৮৩ বছর বয়সে মারা যাওয়া এই ডাচ কনসেপচুয়াল শিল্পীর বিখ্যাত শিল্পকর্ম পিন্ডাকাসভ্লোর পুনর্নির্মাণের মাধ্যমে এই অদ্ভুত উপায়ে তাকে স্মরণ করা হলো।

ডাচ বন্দর নগরী রটারড্যামের মিউজিয়াম বোইজম্যানস ভ্যান বিউনিংগেন-এর ডিপো শাখায় বৃহস্পতিবার থেকে দুই মাসব্যাপী এক প্রদর্শনীতে এই শিল্পকর্মটি উন্মুক্ত করা হয়। নেদারল্যান্ডসে প্রথাবিরোধী ও খেয়ালি চরিত্রের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন শিপার্স। তিনি ডাচ সংস্করণের সেসামি স্ট্রিট-এ আর্নি এবং কারমিট দ্য ফ্রগ-এর কণ্ঠ দিয়েছিলেন এবং আর্টের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নানা আজব শিল্পকর্ম তৈরি করতেন।

১৯৬৯ সালে তিনি প্রথম এই পিনাট বাটার মেঝে তৈরি করেন, যা তার মেঝের আবরণ সিরিজের অংশ ছিল। এই সিরিজে তিনি কাচের টুকরো এবং লবণ দিয়েও মেঝে ঢেকেছিলেন। ১৯৯৭ সালে উট্রেখটের সেন্ট্রাল মিউজিয়ামে দ্বিতীয়বার এটি প্রদর্শনের সময় সাংবাদিকদের শিপার্স বলেছিলেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে পিনাট বাটার দেখছি, এটা কি চমৎকার নয়?

এই আর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর তীব্র সুবাস, যা মানুষকে সকালের নাস্তা বা লাঞ্চ বক্সের কথা মনে করিয়ে দেয়। টিকিট কাউন্টারের তিন তলা ওপরে এই প্রদর্শনী হলেও মিউজিয়াম কর্মীরা দর্শনার্থীদের গন্ধ শুঁকে পথ চিনে আসার পরামর্শ দিচ্ছেন। তবে অ্যালার্জি থাকা ব্যক্তিদের মিউজিয়ামের প্রবেশমুখেই সতর্কবার্তার মাধ্যমে ভেতরে ঢুকতে নিষেধ করা হয়েছে। মিউজিয়ামের ২৫ বর্গমিটার আয়তনের একটি ষড়ভুজাকৃতির মেঝেতে ৪০ বালতি পিনাট বাটার ২ সেন্টিমিটার পুরু করে লেপে দিতে দুজন কর্মীর কয়েক দিন সময় লেগেছে। তারা মেঝে মসৃণ করার সরঞ্জাম দিয়ে এটি ছড়িয়ে দেন।

মৃত্যুর আগে শিপার্স মিউজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে এটি পুনর্নির্মাণের বিষয়ে ২০ দফার একটি পরিকল্পনা করে গিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, পিনাট বাটারটি যতটা সম্ভব মসৃণ ও বিরক্তিকরভাবে লাগাতে হবে এবং কেউ এতে দাঁড়াতে বা শুয়ে পড়তে পারবে না। তিনি কোনও নির্দিষ্ট আকার উল্লেখ না করলেও এটি অবশ্যই মসৃণ পিনাট বাটার হতে হবে এবং ডাচ ব্র্যান্ড কালভে-কে প্রাধান্য দিতে বলেছিলেন। কোম্পানিটি এই কাজের জন্য ৪০ টব পিনাট বাটার দান করেছে।

২০১১ সালে প্রদর্শনের সময় বেশ কয়েকজন দর্শনার্থী এই আঠালো শিল্পকর্মে পা দিয়ে ফেলেছিলেন। এর আগে ১৯৯৭ সালে একদল লোক এই মেঝের ওপর ১২ টুকরো পাউরুটি এবং চকলেট স্প্রিঙ্কলস ছড়িয়ে দিয়ে এটিকে বিকৃত করেছিল। তবে রসিক শিল্পী শিপার্স তখন ডাচ সংবাদপত্র ভল্কসক্র্যান্ট-কে বলেছিলেন, ‘এটি দেখতে কিন্তু খারাপ লাগছে না। বেশ দক্ষতার সঙ্গেই চকলেটগুলো ছিটানো হয়েছে!’

সূত্র: এপি

 

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই