ফাইনালের আগে মেসিকে নিয়ে আবেগে ভাসলেন শাকিরা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৭:৪৬ আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৯:১৬

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পপ সংগীতের সম্রাজ্ঞী শাকিরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়েও বেশ ভালোভাবেই টিকে আছেন ৩৯ বছর বয়সী মেসি।

বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া কলম্বিয়ান গায়িকা শাকিরা ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে এই বয়সেও তার অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি লিখেন, ‘লিওনেল মেসি যা করছেন, তা অভাবনীয়! এটি এমন এক ব্যক্তির মূল্যবোধকে ফুটিয়ে তোলে, যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ও সুশৃঙ্খল, যিনি সময় এবং সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করছেন। তিনি প্রমাণ করেছেন যে কোনও মানুষকে তার বয়স কিংবা অন্য কে কী বললো, তা দিয়ে বিচার করা যায় না।

বার্তায় শাকিরা মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করে বলেন, ফুটবল সুপারস্টারের এই সাফল্যের পেছনে আন্তোনেলাই মূল প্রেরণা ও শক্তির উৎস। শাকিরা আরও বলেন, ‘আমি জানি যে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী পাশে থাকার কারণেই তিনি নিজেকে প্রমাণ করার এই শক্তি ও অনুপ্রেরণা পান।’

শাকিরার এই পোস্ট নজর এড়ায়নি আন্তোনেলারও। শৈশবের প্রেমিকা ও ২০১৭ সালে বিয়ে করা তিন সন্তানের জননী আন্তোনেলা রোকুজ্জো পরবর্তীতে শাকিরার সেই স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শেয়ার  করেছেন।

এদিকে, টুর্নামেন্টে রেফারিদের সুবিধা পাওয়া ও ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষপাতের অভিযোগ তুলে যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনা করছেন, তাদের কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শেষ মুহূর্তে পিছিয়ে পড়েও ম্যাচ ঘুরে দাঁড়ানোর এই ক্ষমতা স্রেফ চ্যাম্পিয়নদের ডিএনএ থাকার কারণেই সম্ভব হয়েছে, অন্য কিছু নয়।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় যে নাম 
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: ১৯ বছর পর আসামির মৃত্যুদণ্ড
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
হাফপ্যান্ট পরে মেট্রোস্টেশনে, পুলিশের হেনস্তার শিকার অ্যাথলেট প্রশিক্ষক
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত