১৯ বছরেই ইয়ামালের ঝুলিতে যত ট্রফি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১৭:৩৪আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:৩৪

বয়সটা মাত্র ১৯ বছর। এই বয়সে অনেক ফুটবলার পেশাদার ফুটবলের মূল স্কোয়াডে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল এর মধ্যেই জিতে নিয়েছেন ফুটবলের প্রায় সব মর্যাদাপূর্ণ ট্রফি।

মাত্র ১৯ বছর বয়সেই তার ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে ফুটবলের সর্বোচ্চ সম্মান ফিফা বিশ্বকাপ (২০২৬) এবং ইউরো চ্যাম্পিয়নশিপ (২০২৪)-এর শিরোপা। বার্সেলোনার হয়ে তিনি উঁচিয়ে ধরেছেন লা লিগা, কোপা দেল রে এবং সুপারকোপা দে এসপানা।

শুধু দলগত সাফল্যই নয়, ব্যক্তিগত অর্জনেও ইতিহাস গড়ে যাচ্ছেন এই তারকা। ইতোমধ্যে তরুণ ফুটবলারদের শ্রেষ্ঠত্বের স্মারক কোপা ট্রফি ও গোল্ডেন বয় খেতাব নিজের করে নিয়েছেন তিনি।

পাশাপাশি খেলাধুলার আন্তর্জাতিক মঞ্চে সেরা উদীয়মান তারকা হিসেবে জিতেছেন সম্মানজনক লরিয়াস ব্রেকথ্রু অ্যাওয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সে অর্জনের এমন পাহাড় গড়ে বিশ্ব ফুটবলে নিজের এক অনন্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এই স্প্যানিশ তারকা।

/এএ/
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার