দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১০:১৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:১৬

স্মার্টফোন ও পর্দার জীবন ছেড়ে এখন প্রাচীন হস্তশিল্পের দিকে ঝুঁকছেন উঠতি বয়সের তরুণ-তরুণী ও জেন-জি প্রজন্ম। ইন্টারনেটে যা সাড়া ফেলেছে ‘গ্র্যান্ডমা হবিজ’ বা ‘দাদি-নানিদের শখ’ নামে। ঝুড়ি তৈরি, বই বাঁধাই, মৌমাছি পালন কিংবা সেলাই করার মতো শত বছরের পুরোনো এসব শিল্প শিখতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফোক স্কুলে এখন তরুণদের ভিড় বাড়ছে।

২০২৪ সালে উত্তর মিশিগানে চালু হওয়া গ্রিন ডোর ফোক স্কুল-এর দুই দিনের লেপ-কাঁথা সেলাইয়ের কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স ৩৫ বছরের নিচে। কেবল মিশিগানই নয়, নর্থ ক্যারোলাইনার জর্জ সি কিম্বেল ফোক স্কুল কিংবা মিনেসোটার ইলি ফোক স্কুল-এও করোনা মহামারির পর থেকে তরুণ স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে।

জর্জটাউন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ও লেখক কাল নিউপোর্ট বলেন, দাদি-নানিদের এই শখগুলো আমাদের আবারও নিজেদের সঙ্গে যুক্ত করে। এগুলো কঠিন এবং সময় ও মনোযোগ দাবি করে, তবে দিনশেষে চমৎকার তৃপ্তি দেয়।

ফোক স্কুল অ্যালায়েন্সের সমন্বয়কারী মেরি স্যানবোর্ন জানান, এসব হস্তশিল্প শেখার মাধ্যমে মানুষ ঐতিহ্যবাহী দক্ষতা ও সামাজিক মেলবন্ধন ধরে রাখার পথ খুঁজে পাচ্ছে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটির অধ্যাপক সুসান লাকম্যান মনে করেন, স্ক্রিন বা পর্দা ছাড়া বিনোদনের খোঁজে মানুষ এই এনালগ শখগুলোর দিকে আসছে। আর সোশ্যাল মিডিয়াতেও এই প্রবণতা স্পষ্ট। ইনস্টাগ্রাম ও টিকটকে চলতি কাজের আপডেট শেয়ার করতে ‘WIP Wednesday’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়েছে।

পিন্টারেস্টে শিক্ষানবিশ সেলাইয়ের খোঁজ করা অনুসারীদের মধ্যে ৩৪ বছরের নিচের ব্যবহারকারীর সংখ্যা চারগুণ বেড়েছে।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সৎকন্যা ও শিল্পী এলা এমহফ (২৭) নিউ ইয়র্কে একটি বুনন ক্লাব চালান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষ তাদের কাজ ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে ভয় পাচ্ছে। স্পর্শ করে তৈরি করার এই অভিজ্ঞতা তাদের সেই স্বকীয়তা ফিরিয়ে দিচ্ছে।

মনোবিজ্ঞানী অ্যান কার্কেটার্প এই বিষয়টিকে ‘অর্থপূর্ণ আত্মবিস্মৃতি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে যখন মানুষ হাতে কিছু তৈরি করে, তখন মস্তিষ্কের অবিরত নেতিবাচক চিন্তা বা মানসিক ক্লান্তি দূর হয়ে যায়। আর বর্তমান সময়ে মানুষের এটিই সবচেয়ে বেশি প্রয়োজন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল