তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী

কুড়িগ্রাম প্রতিনিধি 
২২ জুলাই ২০২৬, ২০:৫৬আপডেট : ২২ জুলাই ২০২৬, ২১:২৮

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে প্রধানমন্ত্রী চালু করেছেন কৃষি কার্ড, ধর্ম কার্ড ও প্রবাসী কার্ড। আমরাও বলেছি আমরা কয়েকটি কার্ড তৈরি করবো। এক নম্বর হলো সন্ত্রাসী কার্ড, এটা বিএনপিকে দেওয়া হবে। দুই নম্বর হলো চাঁদাবাজি কার্ড, এটা ছাত্রদলকে দেওয়া হবে। তিন নম্বর হলো দখলবাজি কার্ড, এটা যুবদলকে দেওয়া হবে। আরেকটা সম্মিলিত কার্ড হবে। যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।’

বুধবার (২২ জুলাই) বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন না করার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের আগে বলেছিল ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করবো। নির্বাচনের পরে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। যাদের শেখ হাসিনা গুনে নাই, সেই জনগণ শেখ হাসিনার গদিতে আগুন লাগায় দিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল। দুই শতাধিক আসন পেয়ে তারেক রহমানের এত পাঙ্খা গজাইছে, এত আকাশে উড়তেছে; সংস্কার যদি না হয় সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে।’

‘আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশবিরোধী শক্তি ভারতের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে ভোট ব্যাংকের আঁতাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই। একটা কথাই বলবো, লজ্জা শরম চইলা গেলে মানুষ আর কোনও কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর ওয়াস্তে লজ্জা শরম ফিরায়ে আনেন। পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাল কার্ড দেখিয়েছিলাম’- প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন পাটোয়ারী।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপিসহ কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ।

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারীর 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের