জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ২৩:০৭ আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩:০৭

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, ‘আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন যে গতকালকে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান ইজ্জত থাকে? যারা আজকে ইসলামকে ব্যাবহার করে রাজনীতি করছেন, আমি বলেছিলাম এটা একটা ভণ্ড রাজনৈতিক দল। একেবারে ভণ্ড। তারা মুখে যে কথা বলে তাদের কাজে সেই মিল নাই।’

বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, ‘আমি মনে করি এখানে ব্যাভিচার-জেনা সমাজে ছড়িয়ে পড়ছে এই সমস্ত অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের লেবাস ধরে এই সমস্ত অপরাধ করে বেড়াচ্ছে। আমি সরকারকে বলবো এখানে জেনা ও ব্যাভিচারের আইন আছে মৃত্যুদণ্ড। একেবারে সরাসরি মৃত্যুদণ্ড। সুতরাং এটি যদি প্রমাণ হয় ব্যাভিচার ও জেনার সাথে জড়িত, তাহলে সেই এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আজকে যদি প্রধানমন্ত্রী তদন্ত করতে যান, দেখবেন এই জামায়াতে ইসলামের নেতারা সব হাউমাউ শুরু করবে- আমরা এই সরকারকে ফেলে দেবো। কিন্তু সরকারকে ফেলে দেওয়া তো এতো সোজা নয়।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাদান কর্মসূচি ডিটিলাইজেশন শুরু করছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রম শেষ হলে হাসপাতালে শিশু থেকে শুরু করে প্রতিটি রোগীর ডিজিটালাইজেশনে হবে। এতে করে তাদের চিকিৎসার নথি হাসাপাতালে জমা থাকবে। এই সিস্টেমের মধ্যে আমাদের হাসপাতালে ফার্মেসি চলে আসবে। ফলে রোগীদের কী পরিমাণ ওষুধ দিচ্ছি এবং কী পরিমাণ ওষুধ জমা আছে সেটাও এই ডিজিটালাইজেশনের আওতায় চলে আসবে। প্যাথোলজিক্যাল টেস্ট, এক্স-রে থেকে শুরু করে সব টেস্টের রিপোর্ট ডাক্তারের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এবং রোগীও তার একটি কপি পাবে। এই কাজটি আমরা দীর্ঘদিন থেকে করার চেষ্টা করছিলাম অবশেষে আজকে শুরু করতে পারলাম।’

এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।

/এএম/ 
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক