যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১২:১৬আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:১৬

পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় গত সোমবার আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালানো পুলিশ কর্মকর্তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ওই দিনের দমন-পীড়নকে ‘অত্যন্ত নির্মম’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিপকে বলেন, লাঠিচার্জের বিষয়ে আমি আগেই কথা বলেছি। এটি অত্যন্ত বর্বর ছিল এবং যে পুলিশ কর্মকর্তারা এটি চালিয়েছেন, আমরা তাদের আদালতে হাজির করব।

উল্লেখ্য, বিতর্কিত নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তর থেকে হাজার হাজার আন্দোলনকারী গত সোমবার পার্লামেন্টের দিকে রওনা হন। সেখানে দিল্লি পুলিশ ও সিআরপিএফের র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ শুরু করলে পুরো পরিস্থিতি সহিংস রূপ নেয়।

এর পর থেকেই সহিংস আচরণের চিত্রগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন দমাতে সরকারের এই নির্মম চেষ্টার বিরুদ্ধে কড়া সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। বেশ কিছু ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাধারণ পোশাক পরা কিছু লোক পুলিশের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করছে। অন্য কিছু ক্লিপে দেখা যায়, পোশাকে নামফলক না থাকা কিছু ইউনিফর্মধারী পুলিশও আন্দোলনকারীদের মারধর করছে, যা নিয়ে পুলিশের ভূমিকা তীব্র প্রশ্নের মুখে পড়েছে।

আন্দোলনের ৩৪তম দিন

পুলিশি পদক্ষেপ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিপকে বলেন, আজ আমাদের আন্দোলনের ৩৪তম দিন। সোনম স্যারের অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ তার অনশনের ২৬তম দিন। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তবে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সিজেপি নেতা জানান, তারা তাকে অনশন ভাঙার অনুরোধ করছেন। তিনি যোগ করেন বলেন, আমরা সোনম স্যারকে অনশন শেষ করার অনুরোধ করছি, কারণ কোনোভাবেই তার জীবন আমরা ঝুঁকিতে ফেলতে পারি না।

এদিকে আন্দোলনের এক মাসেরও বেশি সময় পর নীরবতা ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তা দিয়েছেন। দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ সরকারের শীর্ষ অগ্রাধিকার দাবি করে তিনি প্রশ্নপত্র ফাঁস মামলার জন্য দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ভারতে আন্দোলন দমনে বাড়ি বাড়ি পুলিশের হানা, চাওয়া হচ্ছে ছাত্রদের লাইভ লোকেশন 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ 
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
সর্বশেষ খবর
সেই মোজাফ্ফরকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
সেই মোজাফ্ফরকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের