ইয়াবাসহ সরকারি হাসপাতালের শীর্ষ কর্মকর্তা চিকিৎসক আটক

নরসিংদী প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ০১:৫২আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৯

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর দায়িত্বে নিয়োজিত আছেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিকিৎসক রাজিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। 

/এএম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
প্রথমবার রথ দেখতে এলাম, সবাই যাতে সুখে থাকতে পারে সেই কামনা করেছি
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’