দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ

কুয়াকাটা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ০২:৫৩ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে ছয় হাজার ৮২৫ টাকায়। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে এফবি জারিফ-তারিফ নামের একটি ফিশিং ট্রলারের জেলে দেলোয়ার মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে আনা হলে মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন নিলামের মাধ্যমে এটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকায় পাঠানো হবে।

মেসার্স মনোয়ারা মৎস্য আড়তের ম্যানেজার সগির আকন বলেন, আজকের নিলামে বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা।

জেলে দেলোয়ার মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও এমন একটি মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।

একই ট্রলারের জেলে সোলমান বলেন, আজ ট্রলারে বড় মাছ বলতে এই একটি ইলিশই পেয়েছি। সাগরে বড় ইলিশ এখন খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পেয়েছি। বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।

/এএম/
সম্পর্কিত
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
ইলিশের দামে বড় লাফ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি