মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৯:৪৯আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০:০৬

ভারতের চলমান আন্দোলনের মধ্যে ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়েই রেকর্ড গড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভিডিওটি সামাজিক এ মাধ্যমের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিলে ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন! যা সর্বোচ্চ ভিউ। গতকাল রাত ১১ টা নাগাদ তার ৪০ সেকেন্ডের রিলটি নেটপাড়ায় ঝড় তোলে।   বিশ্বজুড়ে আগের সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডটি ছিল ৩০০ মিলিয়নের।

ভিডিওতে, জেন জি-দের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ধন্যবাদ ফ্রেন্ডস, গতকাল রাতে (২৩ জুলাই) আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। কাল (২৩ জুলাই) যে ভিডিও পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে রেসপন্স দিয়েছেন এবং পজিটিভ পরামর্শ পাঠিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এমনই থাকবে এবং আমাদের সম্পর্ক আরও মজবুত হবে।’

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে এবং আমাদের মনের টান আগামীতে আরও মজবুত হবে।’

দিল্লির যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী যখন পরীক্ষার অনিয়ম নিয়ে আন্দোলনে সোচ্চার, ঠিক তখনই সরাসরি 'জেন-জি’দের মন জয় করতে মাঠে নামেন প্রধানমন্ত্রী। গত বৃহস্পতিবার রাতেও এক ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি। রাতারাতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি স্পষ্ট জানান, পরীক্ষা নিয়ে জালিয়াতিকে সরকার মোটেও হালকাভাবে নিচ্ছে না।

শিক্ষার্থীদের একটি মূল্যবান শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, তাই দ্রুত আবারও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু তা-ই নয়, এই ধরনের চক্রের কঠিন সাজা দিতে নতুন আইন ও ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরির ঘোষণাও করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর গভীর রাতের এই ডিজিটাল বার্তা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এক রাতেই তার ফলোয়ার বাড়ে প্রায় ১০ লাখ।

/এনআই/
সম্পর্কিত
নায়িকার বাসায় ডিরেক্টর, ফ্লাইটে ছুটে এসে খুন করলেন হবু স্বামী
ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
সর্বশেষ খবর
৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি
ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক, শর্ত দিলেন ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক, শর্ত দিলেন ট্রাম্প
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী