মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ২০:০৭আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২০:০৭

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অঞ্চলটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য তীব্র লড়াইয়ের কমার কোন লক্ষণ নেই এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক হলো ওয়াং ই’র।

বৈঠকটি শুক্রবার শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পার্শ্ববৈঠকে চলমান পরিস্থিতি কীভাবে নিরসনে সামনে এগুনো যায় সে বিষয়ে আলোচনা হয়।

এ সময় ওয়াং ই বলেন, ‘এক মাসেরও বেশি আগে ওয়াশিংটন-তেহরান স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ছিল বিভিন্ন পক্ষের মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ফল। সংলাপের মাধ্যমে অর্জিত অগ্রগতি পরিত্যাগ করা উচিত নয়। আলোচনার দরজা একবার খুললে তা বন্ধ করা উচিত নয় এবং শান্তির আশা থাকলে তা কখনও ছেড়ে দেওয়া যাবে না।’

তবে, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা বৈঠকে তুলে ধরে পাকিস্তানসহ নানা পক্ষের মধ্যস্থতা সমর্থন এবং হরমুজ প্রণালিসহ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান ওয়াং ই।

আরাঘচি বলেন, আলোচনায় ফেরার বিষয়ে ইরানের আগ্রহ অপরিবর্তিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি রক্ষা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’