বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই

খুলনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১

বাগেরহাটে বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে নগদ টাকা ও সিম ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় আল-আমিন ইসলাম (৩৭) নামে ওই বিক্রয় প্রতিনিধিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঠালতলা ফুটবল মাঠের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত আল-আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে। তিনি বাংলালিংক ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) হিসেবে কাজ করেন।

বাংলালিংকের বিক্রয়কর্মী শরিফুল ইসলাম জানান, সিঅ্যান্ডবি বাজার এলাকায় কাজ শেষে ব্যাংকে টাকা জমা দিতে শহরে ফিরছিলেন আল-আমিন। পথে কাঠালতলা এলাকায় সবুজ রঙের একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দেওয়া হয়। তিনি পড়ে গেলে তার কাছে থাকা নগদ টাকা, সিম ও সিমকার্ড নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সোহেলুর রহমান বলেন, আল-আমিনের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে এক বিকাশকর্মীর কাছ থেকে দুই লাখের বেশি টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ছাড়া গত দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

/এম/
সম্পর্কিত
দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি
পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ লুট: একজনকে ধরার পর বেরিয়ে এলো ৮৮ লাখ টাকা
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
সর্বশেষ খবর
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঢাকায় গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিক
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো