ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ২১:৪১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২১:৪১

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদত্যাগের পর তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবিধানের ৭৫ অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর করার জন্য গ্রহণ করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন যে ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তার বিদ্যমান পোর্টফোলিওর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হবে।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও নিট প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষাপটে ধর্মেন্দ্র প্রধানের এই বিদায়। পদত্যাগের বিষয়ে প্রধান জানান, শিক্ষার্থীদের স্বার্থে এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে চলমান আন্দোলনকে যেন কোনও ‘দেশবিরোধী শক্তি’ কাজে লাগাতে না পারে, সে জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নরেন্দ্র মোদি সরকারের জমানায় রাজপথে টানা আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে কোনও জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগের ঘটনা অত্যন্ত বিরল।

কর্ণাটকের ধারওয়াদ আসন থেকে নির্বাচিত লোকসভা সংসদ সদস্য প্রহ্লাদ জোশী নিজের বর্তমান দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই মন্ত্রণালয় সামলাবেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ভোক্তা অধিকার, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রী এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ‘আন্তর্জাতিক সৌর জোটের’ সভাপতি হিসেবেও নিয়োজিত আছেন। এর আগের মেয়াদে তিনি কেন্দ্রীয় কয়লা, খনি ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

কেন্দ্র সরকার ও আন্দোলনকারী ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) মধ্যে তৃতীয় দফার বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। বৈঠকের আগে সিজেপি নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে প্রধানের পদত্যাগের বিষয়ে কোনও আপস করা হবে না এবং এটিই ছিল তাদের প্রধান দাবি।

নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপি ঘোষণা দেয় যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করায় এবং সরকার তাদের অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা যন্তর মন্তরে চলা টানা ৩৭ দিনের আন্দোলন সরল বিশ্বাসের অংশ হিসেবে প্রত্যাহার করে নিচ্ছে।

কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘ককরোচ জনতা পার্টি ঘোষণা করছে যে আমরা এই আন্দোলন প্রত্যাহার করছি, এই সমঝোতার ভিত্তিতে যে নির্ধারিত সময়ের মধ্যেই সম্মত হওয়া শর্তাবলি বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে নতুন শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়ে সৌরভ দাস বলেন, ‘তরুণ সমাজ নতুন যিনিই শিক্ষামন্ত্রী হোন না কেন তাকে সতর্ক করে দিচ্ছে, যদি তাদের সমস্যার সমাধান না করা হয়, তবে তারা আবারও যন্তর মন্তরে ফিরে আসবে এবং সরকারের কাছে জবাবদিহিতা দাবি করবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি, এনবিআরের অভিযান
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’