প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেই ইস্যুতেই হারালেন মন্ত্রিত্ব

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৯:৫০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৯:৫০

১৯৯৭ সালে ওড়িশার তৎকালীন জানকী বল্লভ পট্টনায়ক নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ভাগবত প্রসাদ মহান্তি। প্রজা সোশ্যালিস্ট পার্টি থেকে কংগ্রেসে যোগ দেওয়া এই নেতার দ্বিতীয় দফায় বিধায়ক থাকার একটি ঘটনা তিন দশক পর আজ আবারও ফিরে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সেই সময় ওড়িশা বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তোলপাড় শুরু হয়। ভুবনেশ্বরের ইউনিট-৫ এ অবস্থিত ওড়িশা সচিবালয়ের সামনে শিক্ষামন্ত্রী মহান্তি ও মুখ্যমন্ত্রী পট্টনায়কের কাছে জবাবদিহিতা চাইতে আন্দোলনরত দেড় হাজার শিক্ষার্থীর মিছিলে সামনের সারিতে ছিলেন এক তরুণ। তার নাম ধর্মেন্দ্র প্রধান।

কাকতালীয়ভাবে, দীর্ঘ তিন দশক পর ঠিক একই রকম পরিস্থিতিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তীব্র বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো সেই ধর্মেন্দ্র প্রধানকেই।

১৯৯৭ সালে ওড়িশার কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন পরিচালিত একাদশ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। উৎকল বিশ্ববিদালয়ে ধর্মেন্দ্র প্রধানের জুনিয়র এবং আরএমডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউত বলেন, অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের (এবিভিপি) ব্যানারে প্রায় দেড় হাজার শিক্ষার্থী সচিবালয় ঘেরাও আন্দোলনে অংশ নিয়েছিলেন।

প্রশান্ত রাউত জানান, ধর্মেন্দ্র প্রধান সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ওড়িশা সরকারের বিরুদ্ধে সচিবালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলাম।

তখন এবিভিপির জাতীয় সম্পাদক এবং জনপ্রিয় ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান ছিলেন সেই বিক্ষোভের মূল চালিকাশক্তি। পরে সেই প্রতিবাদে পুলিশি লাঠিচার্জের ঘটনা ঘটে। রাউত স্মৃতিচারণ করে বলেন, পুলিশি লাঠিচার্জে চরমভাবে আক্রান্ত হন ধর্মেন্দ্র প্রধান এবং তার শরীরের একাধিক হাড় ভেঙে যায়। কিন্তু আঘাত পাওয়া সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটেননি তিনি।

আন্দোলনের পর ওড়িশা সরকার ছাত্রনেতাদের সঙ্গে আলোচনায় বসে। একটি কমিটি গঠন করা হয় এবং বোর্ডের চেয়ারম্যান ও সচিবসহ শীর্ষ কর্মকর্তাদের পরিবর্তন করা হয়। সেই সঙ্গে শিক্ষা সংস্কার নিয়ে আয়োজিত সেমিনারের পরামর্শ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়। পরবর্তী পরীক্ষাগুলো প্রশ্নফাঁস ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই স্তরের পুরো প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছিল। ধর্মেন্দ্র প্রধানের প্রারম্ভিক রাজনৈতিক ক্যারিয়ারে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়।

তবে ২০২৬ সালে এসে পরিস্থিতি যেন ঠিক বিপরীত রূপ নিলো। দুই মেয়াদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গত ৫ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা এবং সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং পদ্ধতির অনিয়মের দায়ে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করতে হলো।

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে এই অবস্থান ধর্মঘট শুরু হয়েছিল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দি ভাষায় দেওয়া এক চিঠিতে তিনি জানান, নিট প্রশ্নফাঁসের ঘটনার শুরু থেকেই তিনি দায় স্বীকার করে নিয়েছেন। গত ১০ দিনের ঘটনাবলীতে তিনি ব্যথিত এবং দেশের তরুণদের বিভ্রান্তির মধ্যে পড়তে না দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।

তিনি লিখেছেন, ‘দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্নপূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশকে সেবা করার সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যন্তর মন্তরে সৃষ্ট পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যেন কাজে লাগাতে না পারে, জাতীয় সংহতি বজায় থাকে এবং শিক্ষার্থীরা যাতে আইনি জটিলতা এড়িয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারে, সে জন্য পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন প্রধান।

এর আগে সরকার বিষয়টির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়, মূল পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয় এবং ভবিষ্যতে নিট-ইউজি পরীক্ষা ‘কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে নেওয়ার ঘোষণা দেয়। গত ১৬ জুলাই ঘোষিত ফলাফলকে সন্তোষজনক দাবি করেছিলেন প্রধান। আর গত শুক্রবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পর প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সব দাবি কেন্দ্র সরকার মেনে নেওয়ার পর দিল্লিতে ঐতিহ্যবাহী আন্দোলনস্থল যন্তর মন্তর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। 

/এএ/
সম্পর্কিত
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
সর্বশেষ খবর
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
ব্যবসায়ীকে তুলে নিয়ে নেতার ‘টর্চারসেলে’ পিটিয়ে গরম রডের ছ্যাঁকা, পরে পুলিশে সোপর্দ
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, করলেন সত্যজিৎ রায়ের বন্দনা
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী