সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি  
২৬ জুলাই ২০২৬, ০১:১০আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:১০

গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির উচ্চমূল্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রতিষ্ঠান দলীয়করণসহ বিভিন্ন কারণে বিরোধী দল সরকারকে আর সহযোগিতা করতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

তিনি বলেছেন, ‘আজ আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হচ্ছে। ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে।’ 

শনিবার (২৫ জুলাই) পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সিলেট বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকায় আজকে তীব্র গ্যাস সংকট, এর আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, সিলিন্ডারের দাম বাড়িয়েছে। সবজির দাম দুই-তিন গুণ হয়েছে। বিএনপি সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আমরা সরকারকে আর সহযোগিতা করতে পারছি না। সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে জোটের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’ 

এর আগে, জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ ভুলে গেলে তারেক রহমান ও বিএনপিকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে এখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম, তারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে। সত্তর শতাংশ জনগণ যে রায় দিয়েছে সে রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, ১,৪০০ শহীদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।’ 

সংস্কার বনাম সংশোধনের বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সে সময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তাদের একত্রিশ দফায় সংস্কারের কথা বলা হয়েছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কারের মুলা ঝুলিয়ে গত ১৭ বছর আন্দোলন করেছে।’  

/এএম/
সম্পর্কিত
সরকার মানুষকে কর্মসংস্থানের টোপ দিয়ে বেকারে পরিণত করেছে: আখতার
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
আমরা জানি খেলা কী, রাষ্ট্রপতি যেন পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড