‘যেসব সাংবাদিক-বুদ্ধিজীবী আ.লীগের পক্ষ নেবে তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে’

রাজশাহী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৯

কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র রামদা ও চায়নিজ কুড়ালকে ‘লগি-বৈঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। 

তিনি বলেছেন, ‘এসব গণমাধ্যমকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।’

রবিবার (২৯ নভেম্বর) বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এনসিপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘স্বৈরাচারের পক্ষে তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি পরিচয়ে যারা সম্মতি উৎপাদন করবেন এবং ভারত ও আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবেন, তাদের এ দেশ থেকে প্রতিহত ও উচ্ছেদ করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘কয়েকটি গণমাধ্যমের ভূমিকা আওয়ামী লীগকে আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তোলার প্রচেষ্টার অংশ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও সংরক্ষণ করা হচ্ছে।’

রবিবার বিকালে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। সঞ্চালনা করেন মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমান। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে নগরীর আলুপট্টি মোড়ে এনসিপির নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশস্থলে যোগ দেন তারা।

/এফআর/
সম্পর্কিত
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা
আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
ইসির কাছে স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তা চেয়েছে বাসদ
ইসির কাছে স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তা চেয়েছে বাসদ
ছেলের জার্সি নিয়ে সোহেল রানার আবেগঘন পোস্ট
ছেলের জার্সি নিয়ে সোহেল রানার আবেগঘন পোস্ট
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ