ভাটারায় দগ্ধ ৩ জনই মারা গেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১৩:০৫আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৩:০৬

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় স্বামী ও ভাগ্নির পর এবার মারা গেলেন দগ্ধ ফাহিমা আক্তার (২১)।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিমা আক্তারের ভাগ্নি হাফসা আক্তার (৮) ও পরদিন শুক্রবার (২৪ জুলাই) তার স্বামী শাহিন (২৪)।

ফাহিমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া একই ঘটনায় মারা যাওয়া শাহিনের শরীরের ৫০ শতাংশ ও শিশু হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।’’

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি ৬তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় শাহিন ও তার স্ত্রী ফাহিমা আক্তার ছাড়াও শাহিনের ভাগ্নি হাফসা আক্তার দগ্ধ হয়। নিহত শাহিন পেশায় কাপড়ের শোরুমে কাজ করতেন। পরিবারসহ তিনি নতুন বাজারের ওই বাসাতে ভাড়া থাকতেন।

আইএ /এআইবি/এনআই/
সম্পর্কিত
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বশেষ খবর
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
সৌদি এফ-১৫ ভূপাতিতের ভিডিও প্রকাশ করলো হুথিরা
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই নির্বাচন কর্মকর্তাকে বদলি
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি