পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২২:৩৬ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২৩:৪৩

ভারতে পরীক্ষা ব্যবস্থার উন্নতি ও সংস্কারের লক্ষ্য নিয়ে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলকানির নেতৃত্বে এক উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আগামী দিনের পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ চালানো হবে।

সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই মোদি এই ঘোষণা দিলেন। ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে সরকার নিরবচ্ছিন্ন পদক্ষেপ নিচ্ছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন জেলে পচছে। দ্রুত বিচার আদালত গঠন করা হয়েছে এবং কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের দিকে এগোচ্ছে সংসদ।

পরীক্ষা ব্যবস্থাকে নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিভিত্তিক করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ভারতীয় অনন্য পরিচয় কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নন্দন নীলকানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে যুক্ত আছেন ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

ই-গভ ফাউন্ডেশন ও একস্টেপ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা নীলকানি ভারতের ডিজিটাল অবকাঠামো এবং প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা তুলে ধরবেন। আইআইটি বোম্বাইয়ের সাবেক এই শিক্ষার্থী পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারে ভূষিত হয়েছেন। এবার ভারতের সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত ও প্রযুক্তিগত আমূল পরিবর্তনে নেতৃত্ব দেবেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির কাতারি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু