কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না: গভীর রাতের বৈঠক শেষে সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ০৯:২৬আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:২৬

বিক্ষোভকারীদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার দাবি করে আপাতত নতুন আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গভীর রাতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর দলটি বলেছে, কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোমবার রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর সরকারের প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই থেকে তিন ঘণ্টার ওই বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

দাসের দাবি, সরকারের প্রতিনিধিরা বিহার ও আসাম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপিও তাদের দেখিয়েছেন। সেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে কোনও পদক্ষেপ না নেওয়া এবং আটক ও গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্র সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের নিশ্চয়তামূলক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সরকার আশ্বাস দিয়েছে।

দাস লেখেন, আশা করছি, সম্মত ভাষাই ব্যবহার করা হবে। কোনও বিক্ষোভকারীকে একা ছাড়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।

বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সিজেপির উদ্বেগের কথা তারা বৈঠকে তুলে ধরেছেন।

তার ভাষ্য, এর জবাবে সরকারের প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি দেখান, যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয়েছে।

দাস জানান, অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি জারি নিশ্চিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়, যাতে বিক্ষোভকারীরা আইনি জটিলতায় না পড়েন।

তিনি দাবি করেন, সরকার আশ্বাস দিয়েছে যে বিভিন্ন রাজ্যে তাদের উদ্বেগের বিষয়গুলো সমাধানে মঙ্গলবারের মধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

এছাড়া আন্দোলনে অংশ নেওয়া কোনও বিক্ষোভকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না হয়, তা নিশ্চিত করতে দলটি কাজ চালিয়ে যাবে বলেও জানান দাস।

এর কয়েক ঘণ্টা আগেই সিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলমান পুলিশি পদক্ষেপের অভিযোগ তুলে নতুন করে আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দিয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
এফোর্ট রিসেশন: অফিসে অতিরিক্ত কাজের দিন কি শেষ
সর্বশেষ খবর
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় দুই দলের মধ্যে তীব্র গোলাগুলি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ   
বরগুনা-২ আসনের সাবেক এমপি মারা গেছেন
বরগুনা-২ আসনের সাবেক এমপি মারা গেছেন
মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা
মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা