জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি কোথা থেকে এলো, জানালেন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ১৭:৫২আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:১৬

জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এই রাইফেলে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহৃত হয়।

টাইপ-৫৬ মূলত সামরিক মানের অস্ত্র উল্লেখ করে তিনি বলেন, এর কার্যকর মারণসীমা অনেক দীর্ঘ। লক্ষ্যভ্রষ্ট গুলিও কয়েকশ মিটার দূরের মানুষকে হত্যা করতে পারে। এই ধরনের অস্ত্র সাধারণ পুলিশের হাতে দেওয়া উচিত ছিল না।

পুলিশ ও বিজিবির সদস্যদের এই অস্ত্র থেকে গুলি করার ছবি ও ভিডিও রয়েছে বলে দাবি করেন তিনি। ফলে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি শুধু অজ্ঞাত কোনও স্নাইপার ব্যবহার করেছে— এমন প্রচারণা সঠিক নয় বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তবে কার গুলিতে কে নিহত হয়েছেন, তা নির্ধারণে সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

/জেইউ/এএম/এম/এমওএফ/
সম্পর্কিত
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত