ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ১০:২৭আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:২৭

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার ‘চমৎকার’ বৈঠক হয়েছে। ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকটি ছিল ‘ইতিবাচক ও ফলপ্রসূ’। বৈঠকের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্পও একে ‘খুব ভালো বৈঠক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনও বিস্তারিত জানাননি।

হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে অবগত এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেতানিয়াহু ট্রাম্প ও তার মন্ত্রিসভাকে স্পষ্ট করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলে তারা জবাব দেবে। তবে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন।

বৈঠকের আগে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত থাকলেও বৈঠক শেষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন, বৈঠকে ট্রাম্পের ‘পুরো দল’ উপস্থিত ছিল।

হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমি যখন বলছি বৈঠকটি চমৎকার ছিল, তখন সেটি শুধু আনুষ্ঠানিক অর্থে বলছি না। এটি ছিল পূর্ণাঙ্গ অংশীদারত্ব, পারস্পরিক সমর্থন এবং ইরানের হাতে যেন পারমাণবিক অস্ত্র না যায়- এই অভিন্ন লক্ষ্যসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক বোঝাপড়ার একটি আলোচনা।

এমন সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন দুই নেতা। নেতানিয়াহু পুনর্নির্বাচনের লড়াইয়ে আছেন এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতিও তাকে চাপে ফেলেছে। অন্যদিকে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলা এবং মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়া অজনপ্রিয় যুদ্ধের অবসান ঘটানোর চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত