চীনা ট্যাংকারের নিরাপত্তায় হুথিদের সঙ্গে আলোচনায় বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ জুলাই ২০২৬, ১৫:৫১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৫:৫১

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে চীন। দক্ষিণ লোহিত সাগর দিয়ে চীনা তেলবাহী ট্যাংকার যাতে হামলার শিকার না হয়, সেই নিশ্চয়তা পেতেই এই আলোচনা হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্রগুলোর মধ্যে একজন সিনিয়ির ইরানি কর্মকর্তাও রয়েছেন। তাদের দাবি, চীন সরাসরি হুথিদের কাছে তাদের ট্যাংকারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি চেয়েছে।

ইয়েমেনের পূর্ব উপকূলে অবস্থিত লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা প্রথম দেশগুলোর একটি ছিল চীন। বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

চীনের পরিবহন মন্ত্রণালয়, হুথিদের গণমাধ্যম দফতর এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত না করলেও জানিয়েছে, তারা লোহিত সাগরের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।

কেপলারের বিশ্লেষণ এবং এলএসইজি ও মেরিনট্রাফিকের জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০ জুলাই হুথিদের বিধিনিষেধ ঘোষণার পর সৌদি আরবের বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের উদ্দেশে রওনা হওয়া অন্তত চারটি ট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে।

একটি সূত্র জানিয়েছে, প্রতিটি জাহাজের জন্য পৃথকভাবে হুথিদের অনুমোদন নিয়েছেন চীনা কর্মকর্তারা। তেহরানের মাধ্যমে অবহিত দুই আঞ্চলিক কর্মকর্তার দাবি, এ বিষয়ে উভয় পক্ষই ইরানকে জানিয়েছে।

হুথিদের ঘনিষ্ঠ দুটি সূত্রের দাবি, চীনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে সৌদি আরব থেকে চীনে তেল পরিবহনের ক্ষেত্রে অতীতেও উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছিল।

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত