নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনলো যুক্তরাষ্ট্রের লকহিড

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৭:৪৭আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৮:১২

মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন তাদের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্যাক-৩ অ্যাডাপ্টেড ক্যাপাবিলিটি ইফেক্টর (প্যাক-৩ এসিই) বিশ্বজুড়ে উন্মোচন করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি বেড়ে যাওয়ায় চলতি ২০২৬ সালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে এই নতুন ক্ষেপণাস্ত্রটি আটলান্টিকের দুই পাড়েই দারুণ আলোড়ন ফেলেছে।

ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে লকহিডের নির্বাহী জেন রেনল্ডস জানান, সক্ষমতায় সামান্য ছাড় দিয়ে গতি বাড়ানো ও খরচ কমানোর ওপর জোর দিয়ে এটি তৈরি করা হয়েছে।

প্যাক-৩ এমএসই-এর তুলনায় অর্ধেকেরও কম দামে (প্রায় ২০ লাখ ডলারে) মিলবে এই প্যাক-৩ এসিই। এতে নতুন একটি সিকার যুক্ত থাকবে এবং এটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও উড়োজাহাজ ধ্বংসে সক্ষম। এটি আগের মতো একই ক্যানিস্টার ও লঞ্চারে ১২টি করে ব্যবহার করা যাবে। ২০২৮ সালের শুরুর দিকে এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হতে পারে।

ধারণাগত নকশা তৈরির কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রযুক্তি মার্কিন সেনাবাহিনী ও বিদেশি ক্রেতাদের নজর কেড়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশেষজ্ঞ টম কারাকো জানান, প্যাক-৩ এমএসই-এর ব্যাপক চাহিদা থাকলেও সস্তা বিকল্প হিসেবে এই উদ্ভাবন গুরুত্বপূর্ণ।

এদিকে পেন্টাগন প্যাট্রিয়ট ও থাড ব্যবস্থার চালিকাশক্তির উৎপাদন বাড়াতে এল৩হারিস টেকনোলজিসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত