বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ২৩:৫৮ আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৭:১৬

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরপর সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি টেক্সট মেসেজের মাধ্যমে একটি সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিক ভ্রমণ পরামর্শটি লেভেল ৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) থেকে লেভেল ২-এ পরিবর্তন করা হয়েছে যা আগের চেয়ে বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ বলে মার্কিন নাগরিকদের ধারণা দেওয়া হয়।

ট্র্যাভেল অ্যাডভাইজরির উন্নতি ক্রমবর্ধমান মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিবেশ ও স্থিতিশীলতার প্রতি আস্থাকে প্রতিফলিত করে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সারাদেশে আইনশৃঙ্খলা জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বের ইতিবাচক গতিপথকেও তুলে ধরে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বাংলাদেশ সরকার এই উন্নতিকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগের জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য তার অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ এপ্রিল বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। এছাড়া, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা, মিয়ানমারের কাছাকাছি এবং বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করা হয়েছে। সেটি এখনো বলবত আছে। 

এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট চলমান আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শও দিয়েছিল।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ইতালির সীমান্তে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য কী বার্তা?
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
সর্বশেষ খবর
কক্সবাজার থেকে ছাড়লো জাহাজ, একসঙ্গে সেন্টমার্টিন গেলেন ৮০০ পর্যটক
কক্সবাজার থেকে ছাড়লো জাহাজ, একসঙ্গে সেন্টমার্টিন গেলেন ৮০০ পর্যটক
পোশাকশ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
পোশাকশ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
চুলে হলুদও মাখা যায়! কীভাবে ব্যবহার করবেন?
চুলে হলুদও মাখা যায়! কীভাবে ব্যবহার করবেন?
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার